পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

টালিউডের জনপ্রিয় জুটি রাইমা সেন ও পরমব্রত চ্যাটার্জি। পর্দায় তাদের রসায়ন এতটাই গভীর যে অনেকেই ভাবেন তারা বিবাহিত দম্পতি। সম্প্রতি ‘আবার হাওয়া বদল’ সিনেমার প্রচারে এসে এই জুটি জানালেন তাদের বিয়ে নিয়ে ভক্তদের আক্ষেপের কোনো শেষ নেই। ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া যৌথ সাক্ষাৎকারে পরমব্রত ও রাইমা তাদের জুটির এই ম্যাজিক নিয়ে কথা বলেন। রাইমা জানান বিমানে যাতায়াতের সময় এয়ারহোস্টেসরা এসে আক্ষেপ করে বলেন পরমব্রত কেন তাকে বিয়ে করলেন না। এমনকি সামাজিক মাধ্যমেও ভক্তরা তাকে অবিবাহিত থাকার পরামর্শ দেন। রাইমা বলেন, ‘এখনো ইনস্টাগ্রামে আমাকে অনেকে বলেন আপনাকে আর বিয়ে করতে হবে না, পরমের তো বাচ্চাও হয়ে গিয়েছে।’ দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী পরমব্রতর পরিচালনায় ‘আবার হাওয়া বদল’ সিনেমায় অভিনয় করছেন রাইমা। সেটে পরিচালকের আচরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান পরমব্রত খুবই শান্ত প্রকৃতির পরিচালক। একসঙ্গে অনেক কাজ করায় তাদের মধ্যে দারুণ একটি বোঝাপড়া তৈরি হয়েছে বলে মনে করেন এই লাস্যময়ী অভিনেত্রী। ভারতীয় বাংলা সিনেমার প্রথম সারির অধিকাংশ নায়িকা বিয়ে করে থিতু হলেও ৪৬ বছর বয়সেও অবিবাহিত রাইমা সেন। নিজেকে সিঙ্গেল বলেই দাব

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা
টালিউডের জনপ্রিয় জুটি রাইমা সেন ও পরমব্রত চ্যাটার্জি। পর্দায় তাদের রসায়ন এতটাই গভীর যে অনেকেই ভাবেন তারা বিবাহিত দম্পতি। সম্প্রতি ‘আবার হাওয়া বদল’ সিনেমার প্রচারে এসে এই জুটি জানালেন তাদের বিয়ে নিয়ে ভক্তদের আক্ষেপের কোনো শেষ নেই। ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া যৌথ সাক্ষাৎকারে পরমব্রত ও রাইমা তাদের জুটির এই ম্যাজিক নিয়ে কথা বলেন। রাইমা জানান বিমানে যাতায়াতের সময় এয়ারহোস্টেসরা এসে আক্ষেপ করে বলেন পরমব্রত কেন তাকে বিয়ে করলেন না। এমনকি সামাজিক মাধ্যমেও ভক্তরা তাকে অবিবাহিত থাকার পরামর্শ দেন। রাইমা বলেন, ‘এখনো ইনস্টাগ্রামে আমাকে অনেকে বলেন আপনাকে আর বিয়ে করতে হবে না, পরমের তো বাচ্চাও হয়ে গিয়েছে।’ দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী পরমব্রতর পরিচালনায় ‘আবার হাওয়া বদল’ সিনেমায় অভিনয় করছেন রাইমা। সেটে পরিচালকের আচরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান পরমব্রত খুবই শান্ত প্রকৃতির পরিচালক। একসঙ্গে অনেক কাজ করায় তাদের মধ্যে দারুণ একটি বোঝাপড়া তৈরি হয়েছে বলে মনে করেন এই লাস্যময়ী অভিনেত্রী। ভারতীয় বাংলা সিনেমার প্রথম সারির অধিকাংশ নায়িকা বিয়ে করে থিতু হলেও ৪৬ বছর বয়সেও অবিবাহিত রাইমা সেন। নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন তিনি। অন্যদিকে ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা নির্মাতা পরমব্রত। এরই মধ্যে এক পুত্রসন্তানের বাবাও হয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow