পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন-ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বিকেলে

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিকেলে প্রথমে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। চীনা রাষ্ট্রদূতের সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে জানা গেছে। এদিকে, বিদেশি কূটনীতিকদের মধ্যে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন। জেপিআই/এমআরএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন-ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বিকেলে

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিকেলে প্রথমে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

চীনা রাষ্ট্রদূতের সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে জানা গেছে।

এদিকে, বিদেশি কূটনীতিকদের মধ্যে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন।

জেপিআই/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow