পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। সাক্ষাতে দুই পক্ষ বাংলাদেশ-ভারত সম্পর্কের চলমান অগ্রগতি পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভবিষ্যৎ সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। হাইকমিশনার পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

সাক্ষাতে দুই পক্ষ বাংলাদেশ-ভারত সম্পর্কের চলমান অগ্রগতি পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভবিষ্যৎ সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow