পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে এমপি আনোয়ারুল ইসলাম 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নিজেই ভূরুঙ্গামারী উপজেলা শহরে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০ মিনিটে উপজেলা সদরের থানা রোডে জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত ‘পরিচ্ছন্ন অভিযান’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পরপরই তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নেন। রাস্তার পাশে পড়ে থাকা ময়লার স্তুপসহ উপজেলা পরিষদের ভিতরে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিস্কার করেন। উদ্বোধনী বক্তব্যে নব নির্বাচীত সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্রিন সিটি, ক্লিন সিটি করতে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। তিনি আরও বলেন, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলাকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে এ ধরন

পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে এমপি আনোয়ারুল ইসলাম 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নিজেই ভূরুঙ্গামারী উপজেলা শহরে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০ মিনিটে উপজেলা সদরের থানা রোডে জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত ‘পরিচ্ছন্ন অভিযান’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পরপরই তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নেন। রাস্তার পাশে পড়ে থাকা ময়লার স্তুপসহ উপজেলা পরিষদের ভিতরে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিস্কার করেন।

উদ্বোধনী বক্তব্যে নব নির্বাচীত সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্রিন সিটি, ক্লিন সিটি করতে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। তিনি আরও বলেন, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলাকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। এসময় নব নির্বাচীত সংসদ সদস‍্য আনোয়ারুল ইসলাম এর সাথে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকারসহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow