পরিত্যক্ত ভবনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কাশিমপুরে একটি পরিত্যক্ত গার্মেন্টস ভবনের ছাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ মে) সকালে কাশিমপুর ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি গার্মেন্টস ভবনের বাথরুমের ছাদের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে কাশিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। সকালে কয়েকজন পথচারী ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ছাদের ওপর একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশে খবর দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের পাশ দিয়ে ঝুলন্ত অবস্থায় বিদ্যুতের তার রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধারণা করা হচ্ছে, ওই যুবক কোনোভাবে ভবনের ছাদে উঠে বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পর্শ হতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ম

পরিত্যক্ত ভবনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কাশিমপুরে একটি পরিত্যক্ত গার্মেন্টস ভবনের ছাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে কাশিমপুর ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি গার্মেন্টস ভবনের বাথরুমের ছাদের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে কাশিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। সকালে কয়েকজন পথচারী ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ছাদের ওপর একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের পাশ দিয়ে ঝুলন্ত অবস্থায় বিদ্যুতের তার রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধারণা করা হচ্ছে, ওই যুবক কোনোভাবে ভবনের ছাদে উঠে বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পর্শ হতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোল্লা খালিদ বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পর্শে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow