পরিবারের জিম্মায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

বিমানবন্দর থেকে টাকা ব্যাগসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল হোসেন প্রধানকে পরিবারের জিম্মায় দিয়েছে প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রংপুর মহানগর সেক্রেটারি কে এম আনারুল হক কাজল। কে এম আনারুল হক কাজল বলেন, ‘ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল হোসেন প্রধানকে হেনস্তা করার জন‍্য সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়। পরবর্তী তিনি প্রশাসনের জিজ্ঞাসাবাদে অসুস্থ পড়লে তাকে রংপুর মেডিকেল ভর্তি করা হয়। সৈয়দপুর প্রশাসন বেলাল হোসেন প্রধানকে পরিবারের জিম্মায় দিয়েছেন।’ ‎তিনি বলেন, ‘সারা দেশে জামায়াতের যে গণযোয়ার সৃষ্টি হয়েছে তাৎক্ষণিক পরিকল্পিভাবে একটি গ্রুপ মিথ‍্যা অপবাদ ও প্রচারণা সৃষ্টি করে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করছে। এ ছাড়া তার নিরাপত্তার জন‍্য সার্বক্ষণিক মেডিকেল পুলিশ রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। যেহেতু প্রশাসন নিয়ে এসেছিলেন তারা তার নিরাপত্তার জন‍্য যেন কোনো তৃতীয় পক্ষ যাতে তার ক্ষতি করতে না পারে সেজন্য প্রশাসন রয়েছে। উনি একজন সন্মানিত জেলা আমির এ কারণে তৃতীয় কোন ব‍্যক্তি যাতে ওনার

পরিবারের জিম্মায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

বিমানবন্দর থেকে টাকা ব্যাগসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল হোসেন প্রধানকে পরিবারের জিম্মায় দিয়েছে প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রংপুর মহানগর সেক্রেটারি কে এম আনারুল হক কাজল।

কে এম আনারুল হক কাজল বলেন, ‘ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল হোসেন প্রধানকে হেনস্তা করার জন‍্য সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়। পরবর্তী তিনি প্রশাসনের জিজ্ঞাসাবাদে অসুস্থ পড়লে তাকে রংপুর মেডিকেল ভর্তি করা হয়। সৈয়দপুর প্রশাসন বেলাল হোসেন প্রধানকে পরিবারের জিম্মায় দিয়েছেন।’

‎তিনি বলেন, ‘সারা দেশে জামায়াতের যে গণযোয়ার সৃষ্টি হয়েছে তাৎক্ষণিক পরিকল্পিভাবে একটি গ্রুপ মিথ‍্যা অপবাদ ও প্রচারণা সৃষ্টি করে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করছে। এ ছাড়া তার নিরাপত্তার জন‍্য সার্বক্ষণিক মেডিকেল পুলিশ রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। যেহেতু প্রশাসন নিয়ে এসেছিলেন তারা তার নিরাপত্তার জন‍্য যেন কোনো তৃতীয় পক্ষ যাতে তার ক্ষতি করতে না পারে সেজন্য প্রশাসন রয়েছে। উনি একজন সন্মানিত জেলা আমির এ কারণে তৃতীয় কোন ব‍্যক্তি যাতে ওনার ক্ষতি করতে না পারে এজন্য পুলিশ জানিয়েছে তারা নিরাপত্তার জন‍্য আছেন।’

শরীরের অবস্থা সম্পর্কে জানতে চাইলে মহানগর সেক্রেটারি কে এম আনারুল হক কাজল বলেন, ‘তিনি ঘুমের মধ্যে আছেন আমরা তার সঙ্গে কোনো কথা বলতে পারছি না। পরীক্ষা-নিরীক্ষা চলছে আগামীকাল রিপোর্ট আসবে। পরবর্তী করণীয় কী হবে সেটা চিকিৎসকরা জানাবেন। চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow