পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ দূষণ রোধ এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাবনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এই সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট প্রস্তাবনায় বলা হয়, পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি (EV) আমদানির ক্ষেত্রে বিদ্যমান মোট করহার ৬৩ শতাংশ থেকে হ্রাস করে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ৩৪ শতাংশ এবং ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত গাড়ির ক্ষেত্রে ৮০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।   প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিক্যাল (PHEV) আমদানিতে শুল্ক হ্রাস নতুন প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিক্যালের (PHEV) ক্ষেত্রে ২০০০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন গাড়ি আমদানিতে বর্তমানে প্রযোজ্য শুল্কহার হ্রাস করা এবং ১৮০০ সিসি পর্যন্ত নতুন প্লাগ-ইন আমদানিতে রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্য

পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ দূষণ রোধ এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাবনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এই সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী।

বাজেট প্রস্তাবনায় বলা হয়, পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি (EV) আমদানির ক্ষেত্রে বিদ্যমান মোট করহার ৬৩ শতাংশ থেকে হ্রাস করে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ৩৪ শতাংশ এবং ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত গাড়ির ক্ষেত্রে ৮০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।  

প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিক্যাল (PHEV) আমদানিতে শুল্ক হ্রাস

নতুন প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিক্যালের (PHEV) ক্ষেত্রে ২০০০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন গাড়ি আমদানিতে বর্তমানে প্রযোজ্য শুল্কহার হ্রাস করা এবং ১৮০০ সিসি পর্যন্ত নতুন প্লাগ-ইন আমদানিতে রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে।

এর ফলে ১৮০০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন নতুন প্লাগ-ইন হাইব্রিড গাড়ি আমদানিতে মোট করহার ১৩১.৬৩ শতাংশ থেকে হ্রাস করে ৭৯.৪০৭ শতাংশ হবে এবং ২০০০ সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ-ইন হাইব্রিড গাড়ি আমদানিতে মোট করহার ১০২.৩৬ শতাংশ থেকে হ্রাস পেয়ে ৮০.১০ শতাংশ হবে।

ইলেকট্রিক গাড়ির চার্জার ও চার্জিং স্টেশন আমদানিতে সব প্রকার শুল্ককর প্রত্যাহার

ইলেকট্রিক গাড়ির (EV) নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সবচেয়ে জরুরি দেশব্যাপী বিদ্যুৎ চার্জিং নেটওয়ার্ক। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে গাড়ির চার্জার এবং চার্জিং স্টেশনের (Electric Vehicle Charger or Charging Station) জন্য আমদানি পর্যায়ে মোট করহার ৩৯.৭৫ শতাংশ থেকে হ্রাস করে শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয় বাজেট প্রস্তাবনায়।

কেআর/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow