পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা
জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর মহাখালীর শহীদ তাজউদ্দিন সরণির ‘তশোফা ফিলিং স্টেশনকে’ চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়, আজ মঙ্গলবার (২১ জুলাই) পরিচালিত বিএসটিআইয়ের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান। অভিযানে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ফিলিং স্টেশনটিকে ৪ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলোকে সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়। বিএসটিআই জানায়, অভিযানকালে তশোফা ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এ সময় একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম এবং ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মি.লি. ২২০ মি.লি. ও ১৯০ মি.লি. জ্বালানি কম দেওয়ার প্রমাণ মেলে। এই কারচুপির দায়ে জরিমানার পাশাপাশি চার ডিসপেন্সিং ইউনিটকে সিল
জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর মহাখালীর শহীদ তাজউদ্দিন সরণির ‘তশোফা ফিলিং স্টেশনকে’ চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
এতে বলা হয়, আজ মঙ্গলবার (২১ জুলাই) পরিচালিত বিএসটিআইয়ের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান। অভিযানে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ফিলিং স্টেশনটিকে ৪ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলোকে সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়।
বিএসটিআই জানায়, অভিযানকালে তশোফা ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এ সময় একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম এবং ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মি.লি. ২২০ মি.লি. ও ১৯০ মি.লি. জ্বালানি কম দেওয়ার প্রমাণ মেলে। এই কারচুপির দায়ে জরিমানার পাশাপাশি চার ডিসপেন্সিং ইউনিটকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিএসটিআই।
What's Your Reaction?