পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদীর

পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, টাস্কফোর্সটি ভারতের পরীক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ সরকারকে দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলোকে আরও নির্ভরযোগ্য করার উদ্যোগ নেওয়া হবে। মোদী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় ভারত সরকার ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নিচ্ছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, তারা এখন কারাগারে রয়েছে। এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। এছাড়া সংসদে কঠোর আইনি বিধানসহ নতুন আইন প্রণয়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এই ঘোষণা এসেছে একদিন পর, যখন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শুরু হওয়া বিক্ষোভ শেষ হয়। ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া ওই আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। প্রধান

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদীর

পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, টাস্কফোর্সটি ভারতের পরীক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ সরকারকে দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলোকে আরও নির্ভরযোগ্য করার উদ্যোগ নেওয়া হবে।

মোদী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় ভারত সরকার ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নিচ্ছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, তারা এখন কারাগারে রয়েছে। এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হয়েছে। এছাড়া সংসদে কঠোর আইনি বিধানসহ নতুন আইন প্রণয়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

এই ঘোষণা এসেছে একদিন পর, যখন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শুরু হওয়া বিক্ষোভ শেষ হয়। ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া ওই আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিচালিত। এসব বিষয় বিবেচনায় নিয়েই বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, টাস্কফোর্সের সুপারিশ পাওয়ার পর যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের মাধ্যমে আসন্ন পরীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow