পরীক্ষামূলক মোটরসাইকেল চালানোর সময় প্রাণ গেল কিশোরের
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। আরও পড়ুন জলাবদ্ধতায় বিকল মোটরসাইকেল, মেকানিকের দোকানে চালকদের ভিড় স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতো আব্দুল্লাহ। বুধবার একটি মোটরসাইকেলের যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করতে সেটি চালিয়ে বের হয়। পরীক্ষামূলকভাবে মোটরসাইকেলটি চালিয়ে আলুকদিয়া বাজারের তেল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। আরও পড়ুন শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল চালকের সংঘর্ষের পর ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুল্লাহ। এসময় ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আব্দুল্লাহকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মর
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে।
স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতো আব্দুল্লাহ। বুধবার একটি মোটরসাইকেলের যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করতে সেটি চালিয়ে বের হয়। পরীক্ষামূলকভাবে মোটরসাইকেলটি চালিয়ে আলুকদিয়া বাজারের তেল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুল্লাহ। এসময় ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আব্দুল্লাহকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হুসাইন মালিক/এসআর/জেআইএম
What's Your Reaction?

