পরীক্ষার কেন্দ্রে যেতে পারলেন না মুয়াজ, লাশ এলো বাড়িতে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান মুয়াজ (২০) নামে নরসিংদী সরকারি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব-বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মুয়াজ রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকার মাসুম আহমেদের ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান মুয়াজের প্রথম বর্ষের পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেল নিয়ে নরসিংদী সরকারি কলেজের দিকে রওনা হন। পথিমধ্যে রূপগঞ্জের তারাব-বিশ্বরোড এলাকায় পৌঁছালে ঢাকা-সিলেট মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস মিয়া জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক ট্রাকটিকে হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া য
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান মুয়াজ (২০) নামে নরসিংদী সরকারি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব-বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান মুয়াজ রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকার মাসুম আহমেদের ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজের অনার্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান মুয়াজের প্রথম বর্ষের পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেল নিয়ে নরসিংদী সরকারি কলেজের দিকে রওনা হন। পথিমধ্যে রূপগঞ্জের তারাব-বিশ্বরোড এলাকায় পৌঁছালে ঢাকা-সিলেট মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস মিয়া জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক ট্রাকটিকে হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?