পল্লী চিকিৎসক হয়েও চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে ৩ বছর

বগুড়ায় পল্লী চিকিৎসক হয়ে চক্ষু বিশেষজ্ঞ সেজে রোগী দেখার দায়ে লাখ টাকা জরিমানা জরিমানা করা হয়েছে এম কে এ সাকিদার নামের এক চিকিৎসককে।  রোববার (০৩ মে) বিকেলে বগুড়ার সূত্রাপুর এলাকায় (আজাদ পাম্পের পাশে) জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র নামক একটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা অভিযান চালিয়ে এই জরিমানা করেন।  অভিযান পরিচালনাকালে দেখা যায়, এমকেএ সাকিদার যিনি একজন পল্লী চিকিৎসক। তিনি প্রায় তিন বছর ধরে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখে আসছিলেন। নিজের নামের পূর্বে ডাক্তার শব্দ সংযোজন করে সেবা গ্রহীতাদেরকে প্রতারিত করে আসছিলেন। এ ছাড়াও মোহাম্মদ আলী হাসপাতালে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজের ভুয়া চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসেন।  উপস্থিত কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, দালালরা রোগীদেরকে সরকারি হাসপাতালের ডাক্তার দেখানোর কথা বলে এখানে নিয়ে আসেন। ভোক্তা অধিকারের সহকারী পরিচালকের জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত ব্যক্তি নিজের এ সব অপরাধ এবং ভুল স্বীকার করে নিয়ে ভবিষ্যতে আর এই ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না মর্মে অঙ্গীকার করেন এবং সব নিয়ম-কানুন বিধি ম

পল্লী চিকিৎসক হয়েও চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে ৩ বছর

বগুড়ায় পল্লী চিকিৎসক হয়ে চক্ষু বিশেষজ্ঞ সেজে রোগী দেখার দায়ে লাখ টাকা জরিমানা জরিমানা করা হয়েছে এম কে এ সাকিদার নামের এক চিকিৎসককে। 

রোববার (০৩ মে) বিকেলে বগুড়ার সূত্রাপুর এলাকায় (আজাদ পাম্পের পাশে) জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র নামক একটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা অভিযান চালিয়ে এই জরিমানা করেন। 

অভিযান পরিচালনাকালে দেখা যায়, এমকেএ সাকিদার যিনি একজন পল্লী চিকিৎসক। তিনি প্রায় তিন বছর ধরে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখে আসছিলেন। নিজের নামের পূর্বে ডাক্তার শব্দ সংযোজন করে সেবা গ্রহীতাদেরকে প্রতারিত করে আসছিলেন।

এ ছাড়াও মোহাম্মদ আলী হাসপাতালে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজের ভুয়া চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসেন। 

উপস্থিত কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, দালালরা রোগীদেরকে সরকারি হাসপাতালের ডাক্তার দেখানোর কথা বলে এখানে নিয়ে আসেন।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালকের জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত ব্যক্তি নিজের এ সব অপরাধ এবং ভুল স্বীকার করে নিয়ে ভবিষ্যতে আর এই ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না মর্মে অঙ্গীকার করেন এবং সব নিয়ম-কানুন বিধি মেনে চলবেন মর্মে অঙ্গীকার করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি এমএকে সাকিদারকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow