পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে তিন গরুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনটি গাভী মারা গেছে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ার বন্দর গ্রামে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন। স্থানীয়রা জানান, আমজাদ আলি প্রমাণিকের গরুর খামারের ওপর দিয়ে ১১ কেভি উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে গাভির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনটি গাভী মারা যায়। তবে ঝুঁকিপূর্ণ লাইন নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ক্ষতিগ্রস্ত আমজাদ আলী প্রামাণিক জানান, তিনি দীর্ঘদিন ধরে গরুর খামার করেছেন। খামারে গাভী পালন করেই তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু আজ হঠাৎ বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে তার তিনটি গাভী মারা গেছে। এতে তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। তিনি আরও বলেন, ওই ঝুঁকিপূর্ণ লাইন খামারের উপর থেকে সড়ানোর জন্য অনেক আগেই পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেছিলাম। কিন্তু তারা আমার আবেদনের প্রে

পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে তিন গরুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনটি গাভী মারা গেছে।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ার বন্দর গ্রামে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন।

স্থানীয়রা জানান, আমজাদ আলি প্রমাণিকের গরুর খামারের ওপর দিয়ে ১১ কেভি উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে গাভির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনটি গাভী মারা যায়। তবে ঝুঁকিপূর্ণ লাইন নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ক্ষতিগ্রস্ত আমজাদ আলী প্রামাণিক জানান, তিনি দীর্ঘদিন ধরে গরুর খামার করেছেন। খামারে গাভী পালন করেই তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু আজ হঠাৎ বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে তার তিনটি গাভী মারা গেছে। এতে তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

তিনি আরও বলেন, ওই ঝুঁকিপূর্ণ লাইন খামারের উপর থেকে সড়ানোর জন্য অনেক আগেই পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেছিলাম। কিন্তু তারা আমার আবেদনের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেয়নি। ওই সময় ব্যবস্থা নিলে আজ আমার এমন ক্ষতি হতো না।

শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জহির আব্বাস খান বলেন, ‘ছিঁড়েপড়া ওই লাইনটা শাহজাদপুর জোনের আওতাধীন নয়। ওটা পাবনা সমিতির অধীনে। পরে স্থানীয়রা পাবনায় যোগাযোগ করে সংযোগ লাইনটি সচল করেছে।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় ওই খামারির ৭টি গাভীর মধ্যে তিনটি মারা গেছে। ক্ষতিগ্রস্ত খামারি অভিযোগ দিলে তারা আইনানুগ ব্যবস্থা নিবেন।

এম এ মালেক/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow