পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরের পশুর নদে একটি এলপিজি বহনকারী জাহাজের ট্যাংকি লিক হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় পরিবেশকর্মী মো. নুর আলম শেখ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘পশুর নদে এলপি গ্যাসের জাহাজে বড় ধরনের লিক হয়েছে। গ্যাস দ্রুত বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে গেছে। ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি।’ ওই ভিডিওতে দেখা গেছে, এলপিজি বোতলজাতকরণ প্রতিষ্ঠান ওমেরা কোম্পানির জেটিসংলগ্ন এলাকায় জাহাজ থেকে গ্যাস ছড়িয়ে নদে যাচ্ছে। এতে ওই এলাকা পুরো অন্ধকার হয়ে পড়ে। বাংলাদেশ লঞ্চ-লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী জানান, মঙ্গলবার সকালে এলপিজি কারখানাসংলগ্ন একটি গ্যাস বহনকারী ট্যাংকার থেকে গ্যাস ছড়িয়ে নদে পড়ছে- এমন তথ্য তাকে জানান কয়েকটি লাইটার জাহাজের চালক। তবে এ বিষয়ে ওমেরা এলপিজি গ্যাস কোম্পানির পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবেশকর্মী নুর আলম শেখ জানান, নদে গ্যাস ছড়িয়ে পড়ার একটি ভিডিও তিনি পেয়েছেন। ভিডিওটিতে যেভাবে এলপি গ্যাস ছড়িয়ে পড়তে দেখা গেছে, তাতে যথেষ্ট বায়ু ও পানিদূষণ হয়েছে। এটি পরিবেশের

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরের পশুর নদে একটি এলপিজি বহনকারী জাহাজের ট্যাংকি লিক হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় পরিবেশকর্মী মো. নুর আলম শেখ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘পশুর নদে এলপি গ্যাসের জাহাজে বড় ধরনের লিক হয়েছে। গ্যাস দ্রুত বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে গেছে। ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি।’

ওই ভিডিওতে দেখা গেছে, এলপিজি বোতলজাতকরণ প্রতিষ্ঠান ওমেরা কোম্পানির জেটিসংলগ্ন এলাকায় জাহাজ থেকে গ্যাস ছড়িয়ে নদে যাচ্ছে। এতে ওই এলাকা পুরো অন্ধকার হয়ে পড়ে।

বাংলাদেশ লঞ্চ-লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী জানান, মঙ্গলবার সকালে এলপিজি কারখানাসংলগ্ন একটি গ্যাস বহনকারী ট্যাংকার থেকে গ্যাস ছড়িয়ে নদে পড়ছে- এমন তথ্য তাকে জানান কয়েকটি লাইটার জাহাজের চালক। তবে এ বিষয়ে ওমেরা এলপিজি গ্যাস কোম্পানির পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবেশকর্মী নুর আলম শেখ জানান, নদে গ্যাস ছড়িয়ে পড়ার একটি ভিডিও তিনি পেয়েছেন। ভিডিওটিতে যেভাবে এলপি গ্যাস ছড়িয়ে পড়তে দেখা গেছে, তাতে যথেষ্ট বায়ু ও পানিদূষণ হয়েছে। এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

মোংলা বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, ‘গ্যাসের ট্যাংকি লিকেজ হওয়ার কারণে পরিবেশ দূষিত হয়েছে এটি সঠিক। তবে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। তাই গ্যাস বহনকারী জাহাজগুলো সার্ভে (চলাচল উপযোগী) সনদ দেওয়ার সময় দুর্নীতিমুক্ত থেকে সঠিকভাবে জরিপ করা উচিত। হয়তো গ্যাস বহনকারী ট্যাংকার জাহাজটি চলাচলের বা পণ্য বহনের অনুপযোগী ছিল।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow