পশ্চিম তীরে গুলি, নিহত ফিলিস্তিনি যুবক

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর কাছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লাহর পূর্বে দেইর দিবওয়ান শহরটি ঘিরে ফেলে বসতি স্থাপনকারীরা স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ২৯ বছর বয়সী ওদেহ আতেফ ওদেহ আওয়াওদেহ পিঠে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে রামাল্লাহ মেডিক্যাল কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এই উত্তেজনা আরও তীব্র হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow