পশ্চিম তীরে জমি দখল: ছয় মাসে ১১ হাজার হামলা, বন্দি নয় হাজারের বেশি
অধিকৃত পশ্চিম তীরে গতকাল শুক্রবার (৩১ জুলাই) ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১৪ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে এবং সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। একই সময়ে নাবলুস, হেবরন, বেথলেহেম, রামাল্লাহ ও তুলকারমসহ বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নাবলুসের কাছে নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের (সেটলার) অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। এদিকে, ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা ১১ হাজার ৭৪টি হামলা চালিয়েছে। Israeli occupation forces are carrying out land clearing works for the establishment of the Noa settlement near the town of Al-Zababdeh. pic.twitter.com/gcPfHUjOnw — West Bank Observer (@WBobservr) July 27, 2026 স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তেল গ্রামের আইন আল-মাজরাব এলাকায় ইসরায়েলি সেনাদের নিরাপত্তায় অনেক বসতি স্থাপনকারী প্রবেশ করে। এর আগে বসতি স্থাপনকারী সংগঠনগুলো তে
অধিকৃত পশ্চিম তীরে গতকাল শুক্রবার (৩১ জুলাই) ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১৪ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে এবং সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। একই সময়ে নাবলুস, হেবরন, বেথলেহেম, রামাল্লাহ ও তুলকারমসহ বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নাবলুসের কাছে নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের (সেটলার) অনুপ্রবেশের খবর পাওয়া গেছে।
এদিকে, ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা ১১ হাজার ৭৪টি হামলা চালিয়েছে।
Israeli occupation forces are carrying out land clearing works for the establishment of the Noa settlement near the town of Al-Zababdeh. pic.twitter.com/gcPfHUjOnw — West Bank Observer (@WBobservr) July 27, 2026
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তেল গ্রামের আইন আল-মাজরাব এলাকায় ইসরায়েলি সেনাদের নিরাপত্তায় অনেক বসতি স্থাপনকারী প্রবেশ করে। এর আগে বসতি স্থাপনকারী সংগঠনগুলো তেল গ্রামে গণমিছিলের ডাক দেয়। এর একদিন আগে ইসরায়েলি বাহিনী গ্রামের চারটি ফিলিস্তিনি বাড়িকে অস্থায়ী সামরিক ঘাঁটিতে পরিণত করে। শুক্রবার ইসরায়েলি বাহিনীর সহায়তায় বসতি স্থাপনকারীরা পাশের আল-জুনেইদ ও সুররা গ্রামে মিছিল করলে স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ বাধে।
Footage showing a fire breaking out in and around the Kalandia Institute due to tear gas canisters fired by Israeli forces during the camp raid. pic.twitter.com/takFljnkN5 — West Bank Observer (@WBobservr) July 26, 2026
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হন এবং চার শিশুসহ আরও ১০ জন টিয়ার গ্যাসে আক্রান্ত হন।
গত সপ্তাহে তেল গ্রামে ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র বসতি স্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হন। এ সময় বহু মানুষ আহত হন এবং বাড়িঘর, যানবাহন ও কৃষিজমিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া হেবরনের ইয়াত্তায় দুইজন, বেথলেহেমে দুইজন, রামাল্লাহর উত্তরের আতারা সামরিক চেকপয়েন্টে একজন এবং তুলকারমের পূর্বে আনাবতা এলাকায় আরও একজনকে আটক করা হয়।
রামাল্লাহ ও আল-বিরেহ এলাকায় অভিযানের সময় ফিলিস্তিন মেডিকেল কমপ্লেক্সের কাছে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশনের তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা ১১ হাজার ৭৪টি হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে রয়েছে সামরিক অভিযান, গ্রেফতার, জমি দখল, বসতি সম্প্রসারণ, নতুন চেকপয়েন্ট স্থাপন এবং বসতি স্থাপনকারীদের হামলা।
এদিকে জাতিসংঘ চলতি সপ্তাহে সতর্ক করে বলেছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা ও ভূমি দখলের ঘটনা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) দুই বছর আগে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারত্ব-কে আন্তর্জাতিক আইনের পরিপন্থি ঘোষণা করেছিল।
ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় ২৪ হাজার ৬০০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে ১ হাজার ৯০০ শিশু এবং ৭৮৫ জন নারী রয়েছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের কারাগারে প্রায় ৯ হাজার ৪০০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এর মধ্যে ৯৪ জন নারী, ৩৫০ জনের বেশি শিশু, ৩ হাজার ২৪৪ জন প্রশাসনিক আটক (বিচার বা অভিযোগ ছাড়া আটক) এবং ১ হাজার ৩২০ জন ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে বন্দি রয়েছেন।
ফিলিস্তিনি বন্দি অধিকার সংগঠনগুলোর দাবি, পশ্চিম তীরে চলমান গ্রেফতার অভিযান, সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের হামলা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সম্মিলিত শাস্তির নীতি আরও জোরদার করছে।
সূত্র: কিউএনএন,ওয়াফা,প্যালেস্টাইন ক্রনিকলস
কেএম
What's Your Reaction?
