পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্পেন। দেশটির সরকার বলেছে, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যাচ্ছে। খবর আলজাজিরার। রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে স্পেনের সরকার জানায়, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দায়মুক্তির সঙ্গে চলমান সহিংসতা চালিয়ে যাওয়া ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের আমরা জোরালো নিন্দা জানাই। বিবৃতিতে শুক্রবার তাল গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার কথা উল্লেখ করে বলা হয়, ওই ঘটনায় চার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং দুই ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। স্পেন ইসরায়েলের প্রতি উত্তেজনা প্রশমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। এছাড়া, ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতায় প্রশ্রয় দেওয়ার নীতি থেকে সরে আসার আহ্বান জানায় মাদ্রিদ। একই সঙ্গে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার শক্তি হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের দায়িত্ব পালনেরও দাবি জানায় স্পে

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্পেন। দেশটির সরকার বলেছে, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যাচ্ছে। খবর আলজাজিরার। রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে স্পেনের সরকার জানায়, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দায়মুক্তির সঙ্গে চলমান সহিংসতা চালিয়ে যাওয়া ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের আমরা জোরালো নিন্দা জানাই। বিবৃতিতে শুক্রবার তাল গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার কথা উল্লেখ করে বলা হয়, ওই ঘটনায় চার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং দুই ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। স্পেন ইসরায়েলের প্রতি উত্তেজনা প্রশমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। এছাড়া, ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতায় প্রশ্রয় দেওয়ার নীতি থেকে সরে আসার আহ্বান জানায় মাদ্রিদ। একই সঙ্গে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার শক্তি হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের দায়িত্ব পালনেরও দাবি জানায় স্পেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow