পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বদলাবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ১৫ বছর পর বিজেপি ক্ষমতায় এলেও এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে তিনি সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক অধিবেশনে অংশ নেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবক্ষেত্রে একই থাকবে। ‘বাংলাদেশ প্রথম’ নীতির ভিত্তিতেই দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। ভারতে যে সরকারই আসুক না কেন, এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, নিজেদের পররাষ্ট্রনীতির আলোকে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে। এদিকে জেলা প্রশাসক সম্মেলনে পররাষ্ট্রসংক্রান্ত বিষয়ে যেকোনো পরামর্শ দিতে জেলা প্রশাসকদের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জেলা প্রশাসকেরা যেকোনো সময় যেকোনো বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে বা মতামত দিতে পার

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বদলাবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ১৫ বছর পর বিজেপি ক্ষমতায় এলেও এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে তিনি সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক অধিবেশনে অংশ নেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবক্ষেত্রে একই থাকবে। ‘বাংলাদেশ প্রথম’ নীতির ভিত্তিতেই দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। ভারতে যে সরকারই আসুক না কেন, এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, নিজেদের পররাষ্ট্রনীতির আলোকে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে।

এদিকে জেলা প্রশাসক সম্মেলনে পররাষ্ট্রসংক্রান্ত বিষয়ে যেকোনো পরামর্শ দিতে জেলা প্রশাসকদের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জেলা প্রশাসকেরা যেকোনো সময় যেকোনো বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে বা মতামত দিতে পারেন।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং ভবিষ্যতেও এই যোগাযোগ উন্মুক্ত থাকবে।

এনএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow