পশ্চিমবঙ্গে ভোটের ফলপ্রকাশের পরদিনই মমতার সমর্থককে কুপিয়ে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরদিনই আবির শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আনন্দবাজার পত্রিকায় মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুরে ভোট-পরবর্তী সহিংসতায় নিহত হন আবির। তিনি তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে।   আবিরের পরিবারের অভিযোগ, আবিরকে রাস্তায় একা পেয়ে তার পথ আটকায় দুষ্কৃতকারীরা। এরপর তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখা হয়। হামলাকারীরা সবাই আবিরের রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির নেতাকর্মী ছিলেন বলেও অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। হামলার পর দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  আবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নানুর থানা পুলিশ। এছাড়া সন্দেহভাজন হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানানো হয়।   এ ঘটনার পর নানুরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। রাজনৈতিক মহলগুলোর মধ্যেও উত্তেজনা চলমান রয়েছে ফলপ্রকাশের পর থেকেই। 

পশ্চিমবঙ্গে ভোটের ফলপ্রকাশের পরদিনই মমতার সমর্থককে কুপিয়ে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরদিনই আবির শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

আনন্দবাজার পত্রিকায় মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুরে ভোট-পরবর্তী সহিংসতায় নিহত হন আবির। তিনি তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে।  

আবিরের পরিবারের অভিযোগ, আবিরকে রাস্তায় একা পেয়ে তার পথ আটকায় দুষ্কৃতকারীরা। এরপর তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখা হয়।

হামলাকারীরা সবাই আবিরের রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির নেতাকর্মী ছিলেন বলেও অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।

হামলার পর দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

আবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নানুর থানা পুলিশ। এছাড়া সন্দেহভাজন হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানানো হয়।  

এ ঘটনার পর নানুরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। রাজনৈতিক মহলগুলোর মধ্যেও উত্তেজনা চলমান রয়েছে ফলপ্রকাশের পর থেকেই। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow