পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না : শামা ওবায়েদ

ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে তিনি সম্মেলনের পররাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত অধিবেশনে অংশ নেন। প্রতিমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ প্রথম’ নীতির ভিত্তিতেই পরিচালিত হচ্ছে এবং ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এতে বাংলাদেশের নীতিতে কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, নিজেদের পররাষ্ট্রনীতির আলোকে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে। ডিসি সম্মেলনের আলোচ্য বিষয় সম্পর্কে তিনি জানান, অবৈধ অভিবাসন রোধে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে বিদেশে গিয়ে নানা ঝুঁকিতে পড়ছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না : শামা ওবায়েদ

ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে তিনি সম্মেলনের পররাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত অধিবেশনে অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ প্রথম’ নীতির ভিত্তিতেই পরিচালিত হচ্ছে এবং ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, এতে বাংলাদেশের নীতিতে কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, নিজেদের পররাষ্ট্রনীতির আলোকে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে।

ডিসি সম্মেলনের আলোচ্য বিষয় সম্পর্কে তিনি জানান, অবৈধ অভিবাসন রোধে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে বিদেশে গিয়ে নানা ঝুঁকিতে পড়ছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসকরা যে কোনো সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কোনো পরামর্শ বা অভিজ্ঞতা শেয়ার করতে চাইলে মন্ত্রণালয় তা গ্রহণে উন্মুক্ত রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow