‘পশ্চিমবঙ্গে ৬০ শতাংশ নারীর ভোট পাবে তৃণমূল কংগ্রেস’

পশ্চিমবঙ্গের অন্তত ৬০ শতাংশ নারীর ভোট নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনটাই দাবি করেছে জাতীয় কংগ্ৰেস। এছাড়া জাতীয় কংগ্রেস আরও দাবি করেছে যে, দেশটির গণমাধ্যমগুলোর বুথফেরত জরিপ অনুযায়ী, বিজেপি সরকার গঠন করবে, কিন্তু আদতে এমন কিছুই হবে না বরং তার উল্টো ফল হবে। কারণ হিসেবে জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা গুলাম আহমেদ মীর জানিয়েছেন, নারীদের হাতে লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্প রাজ্য সরকার চালু করেছে সেই প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি নারীদের হাতে দেওয়া হয়েছে। তার সুফল তৃণমূলের পক্ষেই পড়বে। বাংলার ভোটাররা কাউকে বুঝতে দেননি কাকে তারা ভোট দিচ্ছেন। কারণ তৃণমূলকে সমর্থনের কথা বিজেপি জানতে পারলে তারা অশান্তি করবে। জাতীয় কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর দাবি করেন, পশ্চিমবঙ্গের অত্যন্ত ৬০ শতাংশ নারীর ভোট পাবে তৃণমূল কংগ্রেস। এমনকি যেসব নারীরা বিজেপিকে সমর্থন করে তারাও তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। কারণ প্রত্যেক পরিবারের নারীরা আর্থিক ৮ থেকে ১০ হাজার রুপি অনুদান পায়। ফলে চতুর্থবারের জন্য বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে যাচ্ছে। চলতি বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল

‘পশ্চিমবঙ্গে ৬০ শতাংশ নারীর ভোট পাবে তৃণমূল কংগ্রেস’

পশ্চিমবঙ্গের অন্তত ৬০ শতাংশ নারীর ভোট নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনটাই দাবি করেছে জাতীয় কংগ্ৰেস। এছাড়া জাতীয় কংগ্রেস আরও দাবি করেছে যে, দেশটির গণমাধ্যমগুলোর বুথফেরত জরিপ অনুযায়ী, বিজেপি সরকার গঠন করবে, কিন্তু আদতে এমন কিছুই হবে না বরং তার উল্টো ফল হবে।

কারণ হিসেবে জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা গুলাম আহমেদ মীর জানিয়েছেন, নারীদের হাতে লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্প রাজ্য সরকার চালু করেছে সেই প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি নারীদের হাতে দেওয়া হয়েছে। তার সুফল তৃণমূলের পক্ষেই পড়বে। বাংলার ভোটাররা কাউকে বুঝতে দেননি কাকে তারা ভোট দিচ্ছেন। কারণ তৃণমূলকে সমর্থনের কথা বিজেপি জানতে পারলে তারা অশান্তি করবে।

জাতীয় কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর দাবি করেন, পশ্চিমবঙ্গের অত্যন্ত ৬০ শতাংশ নারীর ভোট পাবে তৃণমূল কংগ্রেস। এমনকি যেসব নারীরা বিজেপিকে সমর্থন করে তারাও তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। কারণ প্রত্যেক পরিবারের নারীরা আর্থিক ৮ থেকে ১০ হাজার রুপি অনুদান পায়। ফলে চতুর্থবারের জন্য বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে যাচ্ছে।

চলতি বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন চক্রান্ত করছে যেন তারা চতুর্থবারের মতো সরকার গঠন করতে না পারে।

আগামী সোমবার (৪ মে) ভোট গণনার দিন। সোমবার বিকেলের মধ্যে পরিস্কার হয়ে যাবে বাংলার মসনদে কে বসতে চলেছে।

ডিডি/টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow