পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামে নাশকতার তথ্য নেই : সিএমপি কমিশনার

পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। নিশ্ছিদ্র নিরাপত্তায় চট্টগ্রামে পহেলা বৈশাখ উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় সিএমপি হেডকোয়ার্টার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন সিএমপি কমিশনার। সিএমপি কমিশনার বলেন, উৎসবকে ঘিরে নগরবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্নে আনন্দ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং নাগরিকদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানাই। সভায় পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সেবা নিশ্চিতকরণ, সমন্বিত টহল বৃদ্ধি, ভিড় নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরাপত্তা সমন্বয় সভ

পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামে নাশকতার তথ্য নেই : সিএমপি কমিশনার

পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। নিশ্ছিদ্র নিরাপত্তায় চট্টগ্রামে পহেলা বৈশাখ উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় সিএমপি হেডকোয়ার্টার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন সিএমপি কমিশনার।

সিএমপি কমিশনার বলেন, উৎসবকে ঘিরে নগরবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্নে আনন্দ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং নাগরিকদের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানাই।

সভায় পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সেবা নিশ্চিতকরণ, সমন্বিত টহল বৃদ্ধি, ভিড় নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। 

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow