পাঁচ বছরে ৮ বার নির্বাচনের আয়োজন বুলগেরিয়ায়
পাঁচ বছরে অষ্টমবারের মতো ভোট দিচ্ছেন বুলগেরিয়ার নাগরিকেরা। দেশটিতে গত পাঁচ বছরে এ নিয়ে আটবারের মতো নির্বাচনের আয়োজন করা হয়েছে। গত ডিসেম্বর মাসে ব্যাপক বিক্ষোভের মুখে রক্ষণশীল নেতৃত্বাধীন সরকার পতনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই এক্সিট পোল তথা বুথফেরত জরিপ প্রকাশিত হতে পারে। আর সোমবার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববারের এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতে বামঘেঁষা ও রাশিয়াপন্থি সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভ ক্ষমতায় আসতে পারেন। মাত্র কয়েকদিন আগেই হাঙ্গেরির ভোটাররা ভিক্টর অরবানের কর্তৃত্ববাদী নীতি ও বৈশ্বিক ডানপন্থি রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। ডিসেম্বরের বিক্ষোভে দেশটিতে তরুণদের নেতৃত্বে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমেছিল। সেই সময়ে তারা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি স্বাধীন বিচারব্যবস্থার দাবি জানিয়
পাঁচ বছরে অষ্টমবারের মতো ভোট দিচ্ছেন বুলগেরিয়ার নাগরিকেরা। দেশটিতে গত পাঁচ বছরে এ নিয়ে আটবারের মতো নির্বাচনের আয়োজন করা হয়েছে। গত ডিসেম্বর মাসে ব্যাপক বিক্ষোভের মুখে রক্ষণশীল নেতৃত্বাধীন সরকার পতনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই এক্সিট পোল তথা বুথফেরত জরিপ প্রকাশিত হতে পারে। আর সোমবার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববারের এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতে বামঘেঁষা ও রাশিয়াপন্থি সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভ ক্ষমতায় আসতে পারেন। মাত্র কয়েকদিন আগেই হাঙ্গেরির ভোটাররা ভিক্টর অরবানের কর্তৃত্ববাদী নীতি ও বৈশ্বিক ডানপন্থি রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন।
ডিসেম্বরের বিক্ষোভে দেশটিতে তরুণদের নেতৃত্বে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমেছিল। সেই সময়ে তারা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি স্বাধীন বিচারব্যবস্থার দাবি জানিয়েছিলেন।
দেশটির সাবেক বিমানবাহিনীর জেনারেল রাদেভ জানিয়েছেন, তিনি দেশের ‘অলিগার্কিক শাসনব্যবস্থা’ দূর করতে চান। গত বছরের দুর্নীতিবিরোধী আন্দোলনেও তিনি সমর্থন দেন। এ সময়ে শেষ পর্যন্ত রক্ষণশীল সরকার ক্ষমতাচ্যুত হন।
রাদেভ রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের বার্তা এবং ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর সমালোচনা করেছেন। তিনি জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নেন। ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিরোধিতা করে আসছেন তিনি। যদিও ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত ঠেকাতে সোফিয়ার ভেটো ক্ষমতা ব্যবহার করবেন না বলেও জানিয়েছেন।
৬ দশমিক ৫ মিলিয়ন জনসংখ্যার দেশ বুলগেরিয়া ২০২১ সাল থেকে ধারাবাহিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। ভাঙা সংসদ কাঠামোর কারণে দুর্বল জোট সরকার গঠন হয়েছে। এর ফলে কোনো সরকার এক বছরের বেশি টিকতে পারেনি। কখনো বিক্ষোভে, কখনো সংসদীয় কৌশলে সরকার ভেঙে গেছে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশটি ২০২১ সালের দুর্নীতিবিরোধী গণবিক্ষোভের পর থেকে একের পর এক সরকার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ওই আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের নেতা বয়কো বরিসভের রক্ষণশীল শাসনের অবসান ঘটে।
What's Your Reaction?