পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা স্পিকারের

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি জানান, সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই স্পিকারের আসন গ্রহণ করে অধিবেশন পরিচালনা করবেন। রোববার (৭ জুন) বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ অধিবেশনে স্পিকার-ঘোষিত সভাপতিমণ্ডলীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। দ্বিতীয় অবস্থানে আছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক। এরপর নাম রয়েছে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের। এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর স্পিকার সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন। গভীর দুঃখের সঙ্গে

পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা স্পিকারের

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি জানান, সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই স্পিকারের আসন গ্রহণ করে অধিবেশন পরিচালনা করবেন।

রোববার (৭ জুন) বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

সংসদ অধিবেশনে স্পিকার-ঘোষিত সভাপতিমণ্ডলীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। দ্বিতীয় অবস্থানে আছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক। এরপর নাম রয়েছে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের। এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর স্পিকার সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন। গভীর দুঃখের সঙ্গে সংসদকে জানানো হয়, এরই মধ্যে দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী মৃত্যুবরণ করেছেন। সংসদীয় রীতি মেনে সাবেক সরকারের প্রয়াত এই নীতিনির্ধারক ও জননেতাদের স্মরণে শোক প্রকাশ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়।

এমওএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow