পাঁচতারকা হোটেলে কক্ষ ভাড়া নিয়ে দুই মেয়েকে হত্যা, বাবার আত্মহত্যার চেষ্টা

ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচতারকা হোটেলে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। হোটেলের কক্ষে দুই শিশুর মরদেহ এবং তাদের বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুই শিশু শেখ জোয়ার বয়স ১০ ও শেখ জেহারার বয়স ৫ বছর। তাদের বাবা ৪০ বছর বয়সী এসজি ইমরানকে গলায় ধারালো অস্ত্রের আঘাত নিয়ে হোটেলের শৌচাগারে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে হোটেলের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে মণিপাল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, ইমরান একটি বেসরকারি ক্যাব কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করতেন। তিনি নাগাভারা মেইন রোডের কাছে বিলালনগর এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হোটেলের চতুর্থ তলার একটি কক্ষে ওঠেন। হোটেল কর্মীদের ইমরান জানিয়েছিলেন, রোববার মধ্যরাতের পর দুবাই থেকে একজন অতিথি আসবেন। তাকে গ্রহণ করতেই তিনি হোটেলের কক্ষটি নিয়েছেন। সোমবার সকালে তিনি হোটেল ছেড়ে চলে যাবেন বলেও কর্মীদের জানিয়েছিলেন। তবে  হননি পুলিশ জানায়, ‘নির্ধারিত সময় অনুযায়ী ইমরান হোটেল থেকে বের না হওয়ায় দ

পাঁচতারকা হোটেলে কক্ষ ভাড়া নিয়ে দুই মেয়েকে হত্যা, বাবার আত্মহত্যার চেষ্টা
ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচতারকা হোটেলে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। হোটেলের কক্ষে দুই শিশুর মরদেহ এবং তাদের বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুই শিশু শেখ জোয়ার বয়স ১০ ও শেখ জেহারার বয়স ৫ বছর। তাদের বাবা ৪০ বছর বয়সী এসজি ইমরানকে গলায় ধারালো অস্ত্রের আঘাত নিয়ে হোটেলের শৌচাগারে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে হোটেলের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে মণিপাল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, ইমরান একটি বেসরকারি ক্যাব কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করতেন। তিনি নাগাভারা মেইন রোডের কাছে বিলালনগর এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হোটেলের চতুর্থ তলার একটি কক্ষে ওঠেন। হোটেল কর্মীদের ইমরান জানিয়েছিলেন, রোববার মধ্যরাতের পর দুবাই থেকে একজন অতিথি আসবেন। তাকে গ্রহণ করতেই তিনি হোটেলের কক্ষটি নিয়েছেন। সোমবার সকালে তিনি হোটেল ছেড়ে চলে যাবেন বলেও কর্মীদের জানিয়েছিলেন। তবে  হননি পুলিশ জানায়, ‘নির্ধারিত সময় অনুযায়ী ইমরান হোটেল থেকে বের না হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে কক্ষের দরজায় নক করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি হোটেলের হাউসকিপিং কর্মীরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আবারও দরজায় নক করা হয়। তখনও কোনো সাড়া না পাওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে হোটেল ম্যানেজার ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলেন।’ পুলিশ আরও জানায়, কক্ষের বিছানার পাশে দুই শিশুর মরদেহ পড়ে ছিল। আর ইমরানকে গলা কাটা অবস্থায় সোফার পাশে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তিনজনকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন। ইমরান এখনো হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্ত্রী পরকীয়ায় জড়িত বলে সন্দেহ করতেন ইমরান। এ কারণেই তিনি দুই মেয়েকে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইমরান বলেছেন, ‘আমি চাইনি আমার সন্তানরা এমন একজন মায়ের সঙ্গে বড় হোক। তাই তাদের এবং নিজেকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ পুলিশের ধারণা, ইমরান প্রথমে তার দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর নিজের গলা ছুরি দিয়ে কেটে আত্মহত্যার চেষ্টা করেন। বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) জিকে মিথুন কুমার বলেন, ‘ইমরান ও তার দুই মেয়ে গতকাল সন্ধ্যায় একটি হোটেলে ওঠেন। আজ বিকেল ৪টার দিকে হোটেলের পরিচ্ছন্নতাকর্মীরা কক্ষের দরজায় নক করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে কক্ষে প্রবেশ করে তারা দুই মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। তাদের মরদেহ বিছানায় পড়ে ছিল। বাবা নিজেও ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করেছিলেন।’ তিনি আরও বলেন, ইমরান তার দুই মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। ডিসিপি বলেন, ‘তিনি জানিয়েছেন, তিনিই তার মেয়েদের হত্যা করেছেন। আমরা হত্যা মামলা দায়ের করছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’ পুলিশ জানিয়েছে, ইমরানের বাড়ি বেঙ্গালুরুর নাগাওয়ারা এলাকায়। তবে তার পেশা কী এবং স্ত্রীকে নিয়ে তার সন্দেহের বিষয়টি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর ঘটনাটির প্রকৃত কারণ ও কীভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: এনডি টিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow