পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলেন জেলা বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পাংশা উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে রাজবাড়ী জেলা বিএনপি। এ কমিটির সভাপতি করা হয়েছে রাশিদা বেগম স্বপ্নাকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে পাপিয়া সুলতানাকে। এ কমিটির সিনিয়র সহ-সভাপতি রিমা আফরোজ যুগ্ন সাধারণ সম্পাদক হেলেনা খাতুন, সাংগঠনিক সম্পাদক ফাতেমাতুজ্জহুরা, সহ সাংগঠনিক সম্পাদক শাহানাজ শিউলী, প্রচার সম্পাদক রুপালি খাতুন, সহ-প্রচার সম্পাদক মমতাজ মহল, দপ্তর সম্পাদক তাজলী আক্তার, সহ দপ্তর সম্পাদক রিমা বিশ্বাস এছাড়াও ১১ জনকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপি। রাজবাড়ী জেলা বিএনপি আহবায়ক এ্যাড লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড মো: কামরুল আলম, যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু স্বাক্ষরিত জেলা বিএনপি প্যাডে ১৬ জুলাই এ কমিটির অনুমোদন দেওয়া হয়। পাংশা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হওয়ায় রাশিদা বেগম স্বপ্না বলেন, দলের দুর্দিনে মহিলাদের সংগঠিত করে দলের জন্য কাজ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি দল আজ আমাকে মূল্যায়ন করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আগামী দিন গুলোতে দলের আর্দশ ধরে রেখে কাজ করে যাব।

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলেন জেলা বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পাংশা উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে রাজবাড়ী জেলা বিএনপি।

এ কমিটির সভাপতি করা হয়েছে রাশিদা বেগম স্বপ্নাকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে পাপিয়া সুলতানাকে। এ কমিটির সিনিয়র সহ-সভাপতি রিমা আফরোজ যুগ্ন সাধারণ সম্পাদক হেলেনা খাতুন, সাংগঠনিক সম্পাদক ফাতেমাতুজ্জহুরা, সহ সাংগঠনিক সম্পাদক শাহানাজ শিউলী, প্রচার সম্পাদক রুপালি খাতুন, সহ-প্রচার সম্পাদক মমতাজ মহল, দপ্তর সম্পাদক তাজলী আক্তার, সহ দপ্তর সম্পাদক রিমা বিশ্বাস এছাড়াও ১১ জনকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপি।

রাজবাড়ী জেলা বিএনপি আহবায়ক এ্যাড লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড মো: কামরুল আলম, যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু স্বাক্ষরিত জেলা বিএনপি প্যাডে ১৬ জুলাই এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

পাংশা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হওয়ায় রাশিদা বেগম স্বপ্না বলেন, দলের দুর্দিনে মহিলাদের সংগঠিত করে দলের জন্য কাজ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি দল আজ আমাকে মূল্যায়ন করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আগামী দিন গুলোতে দলের আর্দশ ধরে রেখে কাজ করে যাব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow