পাংশায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ আজ দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতেই এই আয়োজন করেন স্থানীয় সমর্থকেরা। শোভাযাত্রাটি বারেক মোড় থেকে শুরু হয়ে পাংশা কলেজ মোড়, আজিজ সরদার বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, পাংশা বাজার, উপজেলা রোড ও পাংশা কৃষি ফার্ম এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বারেক মোড়ে এসে শেষ হয়। এতে শতাধিক আর্জেন্টিনা সমর্থক মোটরসাইকেল নিয়ে অংশ নেন। পুরো শোভাযাত্রাজুড়ে তাদের আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও আর্জেন্টিনার পতাকা বহন করতে দেখা যায়। পাশাপাশি ঢাক-ঢোলের তালে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং সবার দৃষ্টি আকর্ষণ করে।

পাংশায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ আজ দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতেই এই আয়োজন করেন স্থানীয় সমর্থকেরা।

শোভাযাত্রাটি বারেক মোড় থেকে শুরু হয়ে পাংশা কলেজ মোড়, আজিজ সরদার বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, পাংশা বাজার, উপজেলা রোড ও পাংশা কৃষি ফার্ম এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বারেক মোড়ে এসে শেষ হয়।

এতে শতাধিক আর্জেন্টিনা সমর্থক মোটরসাইকেল নিয়ে অংশ নেন।

পুরো শোভাযাত্রাজুড়ে তাদের আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও আর্জেন্টিনার পতাকা বহন করতে দেখা যায়। পাশাপাশি ঢাক-ঢোলের তালে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং সবার দৃষ্টি আকর্ষণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow