পাংশায় কামড় দেওয়া সাপ নিয়ে হসপিটালে যুবক

খরের পালায় কাজ করার সময় মো. শহমান নামে এক যুবককে গোখরো সাপে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যান, তবে তাকে কামড়ানো সেই সাপটিকেও প্লাস্টিকের বয়মে বন্দী করে নিয়ে যান ওই যুবক। সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে খড়ের পালায় কাজ করার সময় শহমান কে একটি বিষাক্ত গোখরা সাপ তার ডান হাতে ছোবল দেয়। এ সময় তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।পরে সাপটিকে একটি প্লাস্টিকের পাত্রে আটক করে আহত শহমান কে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদানসহ শরীরে প্রয়োজনীয় এন্টিভেনাম প্রয়োগ করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে। 

পাংশায় কামড় দেওয়া সাপ নিয়ে হসপিটালে যুবক

খরের পালায় কাজ করার সময় মো. শহমান নামে এক যুবককে গোখরো সাপে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যান, তবে তাকে কামড়ানো সেই সাপটিকেও প্লাস্টিকের বয়মে বন্দী করে নিয়ে যান ওই যুবক।

সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে খড়ের পালায় কাজ করার সময় শহমান কে একটি বিষাক্ত গোখরা সাপ তার ডান হাতে ছোবল দেয়।

এ সময় তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।পরে সাপটিকে একটি প্লাস্টিকের পাত্রে আটক করে আহত শহমান কে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদানসহ শরীরে প্রয়োজনীয় এন্টিভেনাম প্রয়োগ করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow