পাংশায় পানিতে ডুবে প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশু জান্নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নয়ন মোড় এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। জান্নাতি জিন্না আলী খানের মেয়ে। জানা যায়, দুপুর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয় কয়েকজন গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় জান্নাতির নিথর দেহ দেখতে পান। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাংশায় পানিতে ডুবে প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশু জান্নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নয়ন মোড় এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জান্নাতি জিন্না আলী খানের মেয়ে। জানা যায়, দুপুর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয় কয়েকজন গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় জান্নাতির নিথর দেহ দেখতে পান।

তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow