পাংশায় বিপি দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও র‍্যালি অনুষ্ঠিত

পাংশায় স্কাউট আন্দোলনের জনক লর্ড ব্যাডেন পাওয়েল-এর ১৬৯তম জন্মবার্ষিকী ও বিপি দিবস-২০২৬ উপলক্ষে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস্ পাংশা উপজেলা শাখার উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, কাব সদস্য, ইউনিট লিডার ও স্কাউট নেতারা অংশগ্রহণ করেন। শোভাযাত্রার আগে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল। এ সময় একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডল, বাংলাদেশ স্কাউটস্ পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদত আলী, উপজেলা স্কাউটস্-এর সহকারী কমিশনার মো. ফিরোজ হোসেন, উপজেলা স্কাউট লিডার মো. শরিফুল ইসলাম মিন্টু, রাজবাড়ী জেলা কাব লিডার মো. সাইফুল ইসলাম, উপজেলা কাব লিডার অগ্রদূত চক্রবর্ত্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডারবৃন্দ উপস্থিত ছিলেন।

পাংশায় বিপি দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও র‍্যালি অনুষ্ঠিত

পাংশায় স্কাউট আন্দোলনের জনক লর্ড ব্যাডেন পাওয়েল-এর ১৬৯তম জন্মবার্ষিকী ও বিপি দিবস-২০২৬ উপলক্ষে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস্ পাংশা উপজেলা শাখার উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, কাব সদস্য, ইউনিট লিডার ও স্কাউট নেতারা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রার আগে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল।

এ সময় একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডল, বাংলাদেশ স্কাউটস্ পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদত আলী, উপজেলা স্কাউটস্-এর সহকারী কমিশনার মো. ফিরোজ হোসেন, উপজেলা স্কাউট লিডার মো. শরিফুল ইসলাম মিন্টু, রাজবাড়ী জেলা কাব লিডার মো. সাইফুল ইসলাম, উপজেলা কাব লিডার অগ্রদূত চক্রবর্ত্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডারবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow