পাইলট উদ্ধার অভিযানে যাওয়া মার্কিন উড়োজাহাজ ভূপাতিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান থেকে দ্বিতীয় পাইলটকে সফলভাবে উদ্ধারের ঘোষণা দিয়ে বিজয়োল্লাস করছেন, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে এক পাল্টা দাবি করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসফাহানের দক্ষিণাঞ্চলে উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি মার্কিন উড়োজাহাজ ভূপাতিত করেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফারস’ তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে একটি মাঠ থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ইরানের দাবি, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজতে আসা একটি উড়োজাহাজকে তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আঘাত করা হয়েছে। ফারস নিউজ তাদের প্রতিবেদনে সরাসরি ট্রাম্পকে আক্রমণ করে লিখেছে, ‘এটি একটি বিরাট সামরিক পরাজয় আড়াল করার জন্য ট্রাম্পের মরিয়া ও বেপরোয়া চেষ্টা।’ এর আগে, ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে জীবিত উদ্ধারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ‘সাহসী ও দুঃসাহসিক’ উদ্ধার অভিযান বলে দাবি করেছেন তিনি। রোববার (৫ এপ্রিল) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক পোস্টে ট্

পাইলট উদ্ধার অভিযানে যাওয়া মার্কিন উড়োজাহাজ ভূপাতিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান থেকে দ্বিতীয় পাইলটকে সফলভাবে উদ্ধারের ঘোষণা দিয়ে বিজয়োল্লাস করছেন, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে এক পাল্টা দাবি করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসফাহানের দক্ষিণাঞ্চলে উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি মার্কিন উড়োজাহাজ ভূপাতিত করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফারস’ তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে একটি মাঠ থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ইরানের দাবি, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজতে আসা একটি উড়োজাহাজকে তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আঘাত করা হয়েছে।

ফারস নিউজ তাদের প্রতিবেদনে সরাসরি ট্রাম্পকে আক্রমণ করে লিখেছে, ‘এটি একটি বিরাট সামরিক পরাজয় আড়াল করার জন্য ট্রাম্পের মরিয়া ও বেপরোয়া চেষ্টা।’

এর আগে, ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে জীবিত উদ্ধারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ‘সাহসী ও দুঃসাহসিক’ উদ্ধার অভিযান বলে দাবি করেছেন তিনি।

রোববার (৫ এপ্রিল) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক পোস্টে ট্রাম্প জানান, উদ্ধার করা ওই ক্রু সদস্য একজন অত্যন্ত সম্মানিত ‘কর্নেল’। তিনি ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় অবরুদ্ধ ছিলেন এবং ইরানি বাহিনী তাকে হন্যে হয়ে খুঁজছিল। ট্রাম্পের ভাষায়, ‘শত্রুরা প্রতি ঘণ্টায় তার কাছাকাছি চলে আসছিল, কিন্তু আমাদের কমান্ডোরা তাকে একা হতে দেয়নি।’

সূত্র: আল-জাজিরা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow