পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার অভিযোগ
পাকিস্তান ও আফগানিস্তান একে অপরকে সীমান্তে নতুন করে হামলা চালানোর অভিযোগ করেছে। এর ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি আবারও ঝুঁকির মুখে পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে হামলায় চারজন নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ওয়াজিরিস্তানে গুলিবর্ষণে অন্তত তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই নতুন সহিংসতা দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান শান্তি আলোচনাকে বিপদের মুখে ফেলেছে। গত মার্চে দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যার ফলে কয়েক সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষ বন্ধ হয়েছিল। তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, পাকিস্তানি সেনাবাহিনী মর্টার ও রকেট হামলা চালিয়েছে। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে অবস্থিত সাইয়েদ জামালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয় এবং আশপাশের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ছাত্র, নারী ও শিশুরা আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, আমরা পাকিস্তানি সামরিক শাসনের এই হাম
পাকিস্তান ও আফগানিস্তান একে অপরকে সীমান্তে নতুন করে হামলা চালানোর অভিযোগ করেছে। এর ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতি আবারও ঝুঁকির মুখে পড়েছে।
সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে হামলায় চারজন নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ওয়াজিরিস্তানে গুলিবর্ষণে অন্তত তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই নতুন সহিংসতা দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান শান্তি আলোচনাকে বিপদের মুখে ফেলেছে। গত মার্চে দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যার ফলে কয়েক সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষ বন্ধ হয়েছিল।
তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, পাকিস্তানি সেনাবাহিনী মর্টার ও রকেট হামলা চালিয়েছে। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে অবস্থিত সাইয়েদ জামালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয় এবং আশপাশের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ছাত্র, নারী ও শিশুরা আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, আমরা পাকিস্তানি সামরিক শাসনের এই হামলার তীব্র নিন্দা জানাই। এতে সাধারণ মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে। এটি ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।
অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে কোনো হামলার ঘটনা ঘটেনি।
এদিকে পাকিস্তানের সীমান্ত বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ওয়াজিরিস্তানে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে সবচেয়ে গুরুতর সংঘর্ষ হয়েছে।
উল্লেখ্য, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। গত মাসে চীনের মধ্যস্থতায় হওয়া আলোচনায় তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এছাড়া তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবও সংঘাত কমাতে ভূমিকা রাখছে। ২০২১ সালে তালেবান আবার ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক জটিল হয়ে ওঠে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তান পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অভিযান চালালে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়। এর জবাবে পাকিস্তান কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন শহরে বিমান হামলা চালায়। এ সময় তৈরি হওয়া পরিস্থিতিকে ‘উন্মুক্ত যুদ্ধ’ বলা হয়েছিল। পরে মার্চে ঈদুল ফিতরের সময় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
ওই সময়ে মধ্যস্থতাকারী দেশ চীন জানিয়েছিল, দুই পক্ষ উত্তেজনা কমাতে সম্মত হয়েছে। তবে এরপরও মাঝে মাঝে সহিংসতার খবর পাওয়া গেছে।
What's Your Reaction?