পাকিস্তান ছাড়ার একদিনের মাথায় আবার ফিরলেন আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান থেকে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের অনিশ্চয়তার মধ্যেই তিনি আবারও ফিরেছেন।  রোববার (২৬ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আব্বাস আরাগচি গতকাল ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছিলেন। আজ আবারও ওমান থেকে পাকিস্তানে ফিরেছেন। আগামীকাল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এর আগে গতকাল ইসলামাবাদ ছেড়ে যাওয়ার সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইরানের পক্ষ থেকে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার একটি কার্যকর কাঠামো নিয়ে আলোচনা করেছেন তিনি। তার প্রস্থানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি পাকিস্তানে তার বিশেষ দূতদের সফর বাতিল করেছেন। এ বিষয়ে আরাগচি এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই কূটনীতির বিষয়ে আন্তরিক কিনা সে বিষয়ে তিনি সন্দিহান। ইরান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এ সফর ও মন্তব্যগুলো আন্তর্জাতি

পাকিস্তান ছাড়ার একদিনের মাথায় আবার ফিরলেন আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান থেকে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের অনিশ্চয়তার মধ্যেই তিনি আবারও ফিরেছেন।  রোববার (২৬ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আব্বাস আরাগচি গতকাল ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছিলেন। আজ আবারও ওমান থেকে পাকিস্তানে ফিরেছেন। আগামীকাল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এর আগে গতকাল ইসলামাবাদ ছেড়ে যাওয়ার সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইরানের পক্ষ থেকে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার একটি কার্যকর কাঠামো নিয়ে আলোচনা করেছেন তিনি। তার প্রস্থানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি পাকিস্তানে তার বিশেষ দূতদের সফর বাতিল করেছেন। এ বিষয়ে আরাগচি এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই কূটনীতির বিষয়ে আন্তরিক কিনা সে বিষয়ে তিনি সন্দিহান। ইরান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এ সফর ও মন্তব্যগুলো আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow