পাকিস্তান থেকে ফেরার পথে ইরানিদের ওপর ছিল হামলার আশঙ্কা

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে ইরানের প্রতিনিধিদলকে বিশেষ নিরাপত্তা দিয়ে দেশে ফেরত পাঠিয়েছিল পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ইরানি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন যে ফেরার পথে তাদের ওপর ইসরায়েল হামলা চালাতে পারে। যদিও এ হুমকিকে তাৎক্ষণিক নয়, সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছিল। এ অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাকিস্তান প্রায় ২০টি বিমান মোতায়েন করে। এর মধ্যে যুদ্ধবিমান ছাড়াও একটি আকাশপথ পর্যবেক্ষণ সিস্টেম ছিল। এই বহর ইরানি প্রতিনিধিদলকে পাকিস্তানের আকাশসীমা পার হওয়া পর্যন্ত নিরাপত্তা দেয়। একজন নিরাপত্তা সূত্র জানায়, বৈঠকটি সফল না হওয়ায় ইরানিরা কিছুটা শঙ্কিত ছিল। তাদের ধারণা ছিল, তারা লক্ষ্যবস্তু হতে পারেন। একজন আঞ্চলিক কূটনীতিক বলেন, এটি তাৎক্ষণিক হামলার আশঙ্কা না হলেও সম্ভাব্য ঝুঁকি হিসেবে দেখা হয়েছিল, তাই পাকিস্তান আগাম ব্যবস্থা নেয়। সূত্রগুলো আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের বৈঠকের ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে।

পাকিস্তান থেকে ফেরার পথে ইরানিদের ওপর ছিল হামলার আশঙ্কা

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে ইরানের প্রতিনিধিদলকে বিশেষ নিরাপত্তা দিয়ে দেশে ফেরত পাঠিয়েছিল পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ইরানি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন যে ফেরার পথে তাদের ওপর ইসরায়েল হামলা চালাতে পারে। যদিও এ হুমকিকে তাৎক্ষণিক নয়, সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছিল।

এ অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাকিস্তান প্রায় ২০টি বিমান মোতায়েন করে। এর মধ্যে যুদ্ধবিমান ছাড়াও একটি আকাশপথ পর্যবেক্ষণ সিস্টেম ছিল। এই বহর ইরানি প্রতিনিধিদলকে পাকিস্তানের আকাশসীমা পার হওয়া পর্যন্ত নিরাপত্তা দেয়।

একজন নিরাপত্তা সূত্র জানায়, বৈঠকটি সফল না হওয়ায় ইরানিরা কিছুটা শঙ্কিত ছিল। তাদের ধারণা ছিল, তারা লক্ষ্যবস্তু হতে পারেন।

একজন আঞ্চলিক কূটনীতিক বলেন, এটি তাৎক্ষণিক হামলার আশঙ্কা না হলেও সম্ভাব্য ঝুঁকি হিসেবে দেখা হয়েছিল, তাই পাকিস্তান আগাম ব্যবস্থা নেয়।

সূত্রগুলো আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের বৈঠকের ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow