পাকিস্তান ম্যাচের আগে বান্ধবীর সঙ্গে একান্তে টিম হোটেলে হার্দিক, নেট দুনিয়ায় তোলপাড়!

খেলায় পুরো মনোযোগ ঠিক রাখতে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের একাধিক নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে অন্যতম ছিল, বিশ্বকাপের সময়ে দলের সঙ্গে স্ত্রী বা বান্ধবীকে না রাখা। এতদিন পার্টনারকে সঙ্গে রাখার অনুমতি খেলোয়াড়দের দেওয়া হলেও সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য সেই নিয়মে বদল আনে তারা। কিন্তু এবার সেই নিয়ম ভাঙলেন হার্দিক পান্ডিয়া। এমনটাই অভিযোগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।  এ বিষয়ে এক্স-এ এক ভিডিও রীতিমতো ভাইরাল। যেখানে দেখা যায়, টিম হোটেল থেকে হার্দিক পান্ডিয়া বেরিয়ে আসছেন বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে। যেই ক্লিপটা শেয়ার করে এক সমর্থক প্রশ্ন তোলেন, ‘হার্দিকের জন্য কি নিয়ম চালু করেনি বিসিসিআই?’ কোনও খেলোয়াড় তার বান্ধবী বা স্ত্রীকে সঙ্গে রাখতেই পারেন, তবে তাকে আলাদা হোটেলে রাখতে হবে এবং সেই খরচ বহন করতে হবে খেলোয়াড়কেই। শুধু তাই নয়, বান্ধবী বা স্ত্রী, খেলোয়াড়দের সঙ্গে হোটেল লবিতে থাকতে পারবেন না। তবে কেউ কেউ হার্দিকের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন করলেও অনেকে সমর্থন করেছেন। এক সমর্থক লেখেন, ‘আমরা চাই হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিপক্ষে নিজের সেরাটা দিক, তাই তার য

পাকিস্তান ম্যাচের আগে বান্ধবীর সঙ্গে একান্তে টিম হোটেলে হার্দিক, নেট দুনিয়ায় তোলপাড়!
খেলায় পুরো মনোযোগ ঠিক রাখতে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের একাধিক নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে অন্যতম ছিল, বিশ্বকাপের সময়ে দলের সঙ্গে স্ত্রী বা বান্ধবীকে না রাখা। এতদিন পার্টনারকে সঙ্গে রাখার অনুমতি খেলোয়াড়দের দেওয়া হলেও সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য সেই নিয়মে বদল আনে তারা। কিন্তু এবার সেই নিয়ম ভাঙলেন হার্দিক পান্ডিয়া। এমনটাই অভিযোগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।  এ বিষয়ে এক্স-এ এক ভিডিও রীতিমতো ভাইরাল। যেখানে দেখা যায়, টিম হোটেল থেকে হার্দিক পান্ডিয়া বেরিয়ে আসছেন বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে। যেই ক্লিপটা শেয়ার করে এক সমর্থক প্রশ্ন তোলেন, ‘হার্দিকের জন্য কি নিয়ম চালু করেনি বিসিসিআই?’ কোনও খেলোয়াড় তার বান্ধবী বা স্ত্রীকে সঙ্গে রাখতেই পারেন, তবে তাকে আলাদা হোটেলে রাখতে হবে এবং সেই খরচ বহন করতে হবে খেলোয়াড়কেই। শুধু তাই নয়, বান্ধবী বা স্ত্রী, খেলোয়াড়দের সঙ্গে হোটেল লবিতে থাকতে পারবেন না। তবে কেউ কেউ হার্দিকের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন করলেও অনেকে সমর্থন করেছেন। এক সমর্থক লেখেন, ‘আমরা চাই হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিপক্ষে নিজের সেরাটা দিক, তাই তার যেটা পছন্দ সেটাই করতে দেওয়া হোক।’ অন্য এক সমর্থক লেখেন, ‘হার্দিক মাহিকার সঙ্গে দেখা করেছেন হোটেল ছাড়ার সময়ে।’ হার্দিক পান্ডিয়া এখন সেরা ফর্মে রয়েছেন। চলতি বিশ্বকাপে আমেরিকার বিপক্ষে রান বা উইকেট না পেলেও নামিবিয়ার বিপক্ষে ৫২ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন দুই উইকেট।  পাকিস্তানের বিরুদ্ধে হার্দিকের পরিসংখ্যান : ২০১৬ সাল থেকে ২০২৫ পর্যন্ত হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিপক্ষে মোট ৯টা ম্যাচ খেলেছেন। করেছেন ৯৮ রান। সর্বোচ্চ রান ৪০। নিয়েছেন ১৫ উইকেট। সেরা বোলিং ৮ রান দিয়ে ৩ উইকেট। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে হার্দিকের দাপট কতটা তা এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow