পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ভারত-সমর্থিত ১৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একাধিক গোয়েন্দাভিত্তিক অভিযানে ১৭ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (২ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, গত ২৪ মে ট্রেনে হামলার ঘটনার পর মাস্তুঙ্গ, নুশকি, জেহরি, খুজদার ও কেচ জেলায় ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একাধিক অবস্থান লক্ষ্য করে অভিযান চালায়। উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির পর ফিতনা আল-হিন্দুস্তান নামে অভিহিত ভারত-সমর্থিত গোষ্ঠীর ১৭ সদস্য নিহত হন। বিবৃতিতে বলা হয়, তীব্র ও ভয়াবহ বন্দুকযুদ্ধের পর ভারত-পৃষ্ঠপোষক ফিতনা আল-হিন্দুস্তানের ১৭ সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। এর মাধ্যমে এসব এলাকায় সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কের ওপর বড় ধরনের আঘাত হানা সম্ভব হয়েছে। অভিযানে নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং প্রস্তুতকৃত ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে আইএসপিআর। পাকিস্তানি সামরিক বাহিন

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ভারত-সমর্থিত ১৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একাধিক গোয়েন্দাভিত্তিক অভিযানে ১৭ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (২ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, গত ২৪ মে ট্রেনে হামলার ঘটনার পর মাস্তুঙ্গ, নুশকি, জেহরি, খুজদার ও কেচ জেলায় ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একাধিক অবস্থান লক্ষ্য করে অভিযান চালায়। উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির পর ফিতনা আল-হিন্দুস্তান নামে অভিহিত ভারত-সমর্থিত গোষ্ঠীর ১৭ সদস্য নিহত হন।

বিবৃতিতে বলা হয়, তীব্র ও ভয়াবহ বন্দুকযুদ্ধের পর ভারত-পৃষ্ঠপোষক ফিতনা আল-হিন্দুস্তানের ১৭ সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। এর মাধ্যমে এসব এলাকায় সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কের ওপর বড় ধরনের আঘাত হানা সম্ভব হয়েছে।

অভিযানে নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং প্রস্তুতকৃত ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে আইএসপিআর।

পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, নিহতরা ওই অঞ্চলে সংঘটিত একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

গত ২৪ মে কোয়েটায় রেললাইনের পাশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার এক সপ্তাহেরও বেশি সময় পর এই অভিযান পরিচালনা করা হলো।

বেলুচিস্তান সরকারের তথ্য অনুযায়ী, কোয়েটার চামান ফটকের কাছে রেললাইনের পাশে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) তিন সদস্যও ছিলেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে নারী ও শিশুও ছিল বলে জানিয়েছিল প্রাদেশিক সরকার।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্র : জিও নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow