পাকিস্তানিদের ওপর মার্কিন সেনাদের গুলি, নিহত ১০

পাকিস্তানের করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলার সময় মার্কিন মেরিন সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। সোমবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য জানান। যদিও কূটনৈতিক স্থাপনায় এ ধরনের শক্তি প্রয়োগকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যা দেশটিতে চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে। রোববার বিক্ষোভকারীরা কনস্যুলেট প্রাঙ্গণের বাইরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়। ওই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, মেরিনদের ছোড়া গুলি কাউকে আঘাত করেছে বা নিহত করেছে কি না, তা স্পষ্ট নয়। এছাড়া কনস্যুলেটের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তাকর্মী বা স্থানীয় পুলিশও গুলি চালিয়েছিল কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আসারদাস হেমনানি বলেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছিল, তবে তারা কোন বাহিনীর তা উল্লেখ করেননি। সাধারণত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোর দৈনন্দিন নিরাপত্তা দায়িত্ব বেসরকা

পাকিস্তানিদের ওপর মার্কিন সেনাদের গুলি, নিহত ১০
পাকিস্তানের করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলার সময় মার্কিন মেরিন সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। সোমবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য জানান। যদিও কূটনৈতিক স্থাপনায় এ ধরনের শক্তি প্রয়োগকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যা দেশটিতে চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে। রোববার বিক্ষোভকারীরা কনস্যুলেট প্রাঙ্গণের বাইরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়। ওই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, মেরিনদের ছোড়া গুলি কাউকে আঘাত করেছে বা নিহত করেছে কি না, তা স্পষ্ট নয়। এছাড়া কনস্যুলেটের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তাকর্মী বা স্থানীয় পুলিশও গুলি চালিয়েছিল কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আসারদাস হেমনানি বলেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছিল, তবে তারা কোন বাহিনীর তা উল্লেখ করেননি। সাধারণত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোর দৈনন্দিন নিরাপত্তা দায়িত্ব বেসরকারি ঠিকাদার ও স্থানীয় বাহিনী পালন করে থাকে। তবে এ ঘটনায় মেরিনদের সম্পৃক্ততা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান ইরানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া সম্প্রদায়ের আবাসস্থল। সোমবার দেশজুড়ে বড় সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ইরান ইস্যুতে ছড়িয়ে পড়া বিক্ষোভে দেশব্যাপী ২৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার কনস্যুলেটের বাইরে বিক্ষোভকারীরা ‘আমেরিকার মৃত্যু’ ও ‘ইসরায়েলের মৃত্যু’ স্লোগান দেন। রয়টার্সের প্রতিবেদকরা গুলির শব্দ ও আশপাশের রাস্তায় টিয়ার গ্যাস নিক্ষেপের দৃশ্য দেখেছেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অন্তত একজন বিক্ষোভকারীকে কনস্যুলেটের দিকে অস্ত্র তাক করে গুলি ছুড়তে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। করাচি পুলিশের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কনস্যুলেটের ভেতর থেকে গুলি ছোড়া হয়েছিল। এ ঘটনায় মার্কিন মেরিন বাহিনী মন্তব্যের জন্য রয়টার্সের প্রশ্ন যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষের কাছে পাঠায়, আর তারা বিষয়টি পররাষ্ট্র দপ্তরের ওপর ন্যস্ত করে। তবে পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে শিয়া সম্প্রদায়ের নেতারা লাহোর ও করাচিতে আরও বিক্ষোভের ডাক দিয়েছেন। জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি থাকার মধ্যেই তারা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস রাজধানী ইসলামাবাদে অবস্থিত। এছাড়া পেশোয়ার ও লাহোরে আরও দুটি কনস্যুলেট রয়েছে। করাচির কনস্যুলেটের আশপাশের সড়কগুলোতে কঠোর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। লাহোর ও ইসলামাবাদেও অনুরূপ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow