পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত

পাকিস্তানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটিতে প্রশিক্ষণ চলাকালে বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বুধবার (২০ মে) সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। সূত্র আরও জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত

পাকিস্তানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটিতে প্রশিক্ষণ চলাকালে বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

বুধবার (২০ মে) সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

সূত্র আরও জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow