পাকিস্তানে স্বর্ণের খনিতে সশস্ত্র হামলা, নিহত ৯

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার একটি তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্রবাহিনীর হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতে এই হামলার ঘটনা ঘটে। খবর ডনের। প্রকল্পটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল রিসোর্সেস লিমিটেড (এনআরএল) এক বিবৃতিতে জানিয়েছে, চাগাইয়ের দারিগওয়ান সাইটে এই হামলা চালানো হয়। ঘটনার পরপরই ফ্রন্টিয়ার কোরসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে এলাকাটি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। কোম্পানি তাদের বিবৃতিতে সরাসরি হতাহতের সংখ্যা উল্লেখ না করলেও স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। চাগাই প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, হামলায় দুই নিরাপত্তা রক্ষীসহ অন্তত ৯ জন খনি কর্মী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ৯ জনের মরদেহ উদ্ধার করে দালবানদিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, দারিগওয়ান প্রকল্পের মোট জনবলের ৯০ শতাংশই বেলুচিস্তানের স্থানীয় বাসিন্দা। প্রতিষ্ঠানটি ওই অঞ্চলের তামা, স্বর্ণ, সিসা ও দস্তা খনির সন্ধানে ব

পাকিস্তানে স্বর্ণের খনিতে সশস্ত্র হামলা, নিহত ৯

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার একটি তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্রবাহিনীর হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতে এই হামলার ঘটনা ঘটে। খবর ডনের।

প্রকল্পটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল রিসোর্সেস লিমিটেড (এনআরএল) এক বিবৃতিতে জানিয়েছে, চাগাইয়ের দারিগওয়ান সাইটে এই হামলা চালানো হয়। ঘটনার পরপরই ফ্রন্টিয়ার কোরসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে এলাকাটি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

কোম্পানি তাদের বিবৃতিতে সরাসরি হতাহতের সংখ্যা উল্লেখ না করলেও স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। চাগাই প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, হামলায় দুই নিরাপত্তা রক্ষীসহ অন্তত ৯ জন খনি কর্মী নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ৯ জনের মরদেহ উদ্ধার করে দালবানদিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দারিগওয়ান প্রকল্পের মোট জনবলের ৯০ শতাংশই বেলুচিস্তানের স্থানীয় বাসিন্দা। প্রতিষ্ঠানটি ওই অঞ্চলের তামা, স্বর্ণ, সিসা ও দস্তা খনির সন্ধানে বড় ধরনের বিনিয়োগ ও অনুসন্ধান চালাচ্ছিল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow