পাকিস্তানের সামরিক প্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
পাকিস্তান সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এই সফরের অংশ হিসেবে তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আরাঘচি জানিয়েছেন, পাকিস্তান সফর শেষে তিনি ওমান এবং রাশিয়া ভ্রমণ করবেন। জানানো হয়েছে, তার এই সফরের মূল লক্ষ্য হলো- দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও পরামর্শ করা। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। পাকিস্তানের সঙ্গে আলোচনা করতেই ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করছে। অবশ্য মার্কিন প্রতিনিধি দলের সদস্যরাও পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। এদিকে গত ১৯ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের আলোচনার জন্য পুনরায় পাঠানোর ঘোষণা দেওয়ার পর থেকেই ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টিটিএন
পাকিস্তান সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এই সফরের অংশ হিসেবে তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আরাঘচি জানিয়েছেন, পাকিস্তান সফর শেষে তিনি ওমান এবং রাশিয়া ভ্রমণ করবেন।
জানানো হয়েছে, তার এই সফরের মূল লক্ষ্য হলো- দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও পরামর্শ করা।
তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। পাকিস্তানের সঙ্গে আলোচনা করতেই ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করছে।
অবশ্য মার্কিন প্রতিনিধি দলের সদস্যরাও পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। এদিকে গত ১৯ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের আলোচনার জন্য পুনরায় পাঠানোর ঘোষণা দেওয়ার পর থেকেই ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
টিটিএন
What's Your Reaction?