পাকুন্দিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিয়ান সাব্বির উপজেলার মাইজহাটি এলাকার আলী হোসেনের ছেলে এবং জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরিয়ান সাব্বির কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। পথে মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাকুন্দিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরিয়ান সাব্বির উপজেলার মাইজহাটি এলাকার আলী হোসেনের ছেলে এবং জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরিয়ান সাব্বির কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন।

পথে মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow