পাগলী সাজে ভাইরাল কেয়া পায়েল, আজ দেখা যাবে সেই নাটক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বরাবরের মতো এবারও ঈদের টেলিভিশন পর্দায় হাজির হচ্ছেন বৈচিত্রময় চরিত্রে। তার মধ্যে আছে এক বিশেষ চরিত্র। সেটি হলো পাগলের লুকে দেখা যাবে তাকে। ‘বাতাসের ফুল’ নাটকে কেয়া পায়েলের এই অভিনয় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এলোমেলো চুল, ময়লা পোশাক এবং মুখজুড়ে কালচে মেকআপে দর্শকেরা প্রথম দেখায় বুঝতে পারছিলেন না এটি কেয়া পায়েল। নাটকটি এই ঈদের তৃতীয় দিন আজ সোমবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। পাশাপাশি জি সিরিজের ইউটিউব চ্যানেলেও নাটকটি দেখা যাবে। নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ ঈশান। এতে কেয়া পায়েলের সহশিল্পী হিসেবে আছেন ফারহান আহমেদ জোভান। কেয়া পায়েল বলেন, “বাতাসের ফুল’ নাটকের চরিত্রটি আমার কাছে খুব স্পেশাল। পুরো নাটকে নয়, গল্পের একপর্যায়ে আমার চরিত্র পাগল হয়ে যায়। শুটিংয়ের সময় মজা করে ভিডিও করেছি। সেগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে। নাটকটি দেখলেই দর্শক জানতে পারবেন কেন আমি পাগল হয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘পাগলের চরিত্রে অভিনয় চ্যালেঞ্জিং ছিল। তবে একজন শিল্পী হিসেবে আমি সবসময় এমন চরিত্রে কাজ করতে আগ্রহী। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলেছে, চরিত্রটি

পাগলী সাজে ভাইরাল কেয়া পায়েল, আজ দেখা যাবে সেই নাটক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বরাবরের মতো এবারও ঈদের টেলিভিশন পর্দায় হাজির হচ্ছেন বৈচিত্রময় চরিত্রে। তার মধ্যে আছে এক বিশেষ চরিত্র। সেটি হলো পাগলের লুকে দেখা যাবে তাকে। ‘বাতাসের ফুল’ নাটকে কেয়া পায়েলের এই অভিনয় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এলোমেলো চুল, ময়লা পোশাক এবং মুখজুড়ে কালচে মেকআপে দর্শকেরা প্রথম দেখায় বুঝতে পারছিলেন না এটি কেয়া পায়েল।

নাটকটি এই ঈদের তৃতীয় দিন আজ সোমবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। পাশাপাশি জি সিরিজের ইউটিউব চ্যানেলেও নাটকটি দেখা যাবে। নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ ঈশান। এতে কেয়া পায়েলের সহশিল্পী হিসেবে আছেন ফারহান আহমেদ জোভান।

কেয়া পায়েল বলেন, “বাতাসের ফুল’ নাটকের চরিত্রটি আমার কাছে খুব স্পেশাল। পুরো নাটকে নয়, গল্পের একপর্যায়ে আমার চরিত্র পাগল হয়ে যায়। শুটিংয়ের সময় মজা করে ভিডিও করেছি। সেগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে। নাটকটি দেখলেই দর্শক জানতে পারবেন কেন আমি পাগল হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘পাগলের চরিত্রে অভিনয় চ্যালেঞ্জিং ছিল। তবে একজন শিল্পী হিসেবে আমি সবসময় এমন চরিত্রে কাজ করতে আগ্রহী। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলেছে, চরিত্রটি সত্যিকারের ভারসাম্যহীন মানুষের মতো লাগছে। এটা আমার জন্য বড় পাওয়া।’

এই ঈদে কেয়া পায়েল অভিনীত প্রায় ১০টি নাটক প্রচার হবে বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে। তিনি আশা করছেন, দর্শকরা সব নাটক উপভোগ করবেন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow