পাথরঘাটায় অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত

বরগুনার পাথরঘাটায় অগ্নিকান্ডে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে হৃদয় নামে এক ব্যবসায়ীর চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। শুরুতে আগুন ছোট পরিসরে থাকলেও মুহূর্তের মধ্যেই তা আশপাশের কাঠের তৈরি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় দোকানগুলো দ্রুত দাউ দাউ করে জ্বলতে থাকে।খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম জানান, আগুন লাগার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান। আগুনের তীব্রতা অনেক বেশি থাকলেও প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

পাথরঘাটায় অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভূত

বরগুনার পাথরঘাটায় অগ্নিকান্ডে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে হৃদয় নামে এক ব্যবসায়ীর চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

শুরুতে আগুন ছোট পরিসরে থাকলেও মুহূর্তের মধ্যেই তা আশপাশের কাঠের তৈরি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় দোকানগুলো দ্রুত দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম জানান, আগুন লাগার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান। আগুনের তীব্রতা অনেক বেশি থাকলেও প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow