পাথরঘাটায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতা আটক
বরগুনার পাথরঘাটা উপজেলায় এক কিশোরী তার নিজ পিতার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভিকটিম কিশোরী “রিমা” (ছদ্মনাম), বয়স আনুমানিক ১৫ বছর। সে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। থানায় দায়ের করা অভিযোগে কিশোরী জানায়, গত ৯ জানুয়ারি ২০২৬ ও ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে নিজ বাড়িতে দুই দফায় তার আপন পিতা তাকে ধর্ষণ করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে জন্মনিয়ন্ত্রণের ট্যাবলেট সেবন করান। পারিবারিক সূত্রে জানা গেছে, ভিকটিমের মা পূর্বে অন্যত্র বিবাহ করে আলাদা বসবাস করছেন। বর্তমানে কিশোরী তার অভিযুক্ত পিতা ও সৎ মায়ের সঙ্গে বসবাস করছিল। সৎ মায়ের ভাষ্যমতে, ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে বাড়িতে ভিকটিমের বৃদ্ধ দাদি ছিলেন এবং কিশোরী তার সঙ্গেই রাতে ঘুমাতেন। এ ঘটনায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভিকটিম নিজেই পাথরঘাটা থানায় উপস্থিত হয়ে তার পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানিয়েছে, ঘট
বরগুনার পাথরঘাটা উপজেলায় এক কিশোরী তার নিজ পিতার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ভিকটিম কিশোরী “রিমা” (ছদ্মনাম), বয়স আনুমানিক ১৫ বছর। সে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। থানায় দায়ের করা অভিযোগে কিশোরী জানায়, গত ৯ জানুয়ারি ২০২৬ ও ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে নিজ বাড়িতে দুই দফায় তার আপন পিতা তাকে ধর্ষণ করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে জন্মনিয়ন্ত্রণের ট্যাবলেট সেবন করান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভিকটিমের মা পূর্বে অন্যত্র বিবাহ করে আলাদা বসবাস করছেন। বর্তমানে কিশোরী তার অভিযুক্ত পিতা ও সৎ মায়ের সঙ্গে বসবাস করছিল। সৎ মায়ের ভাষ্যমতে, ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে বাড়িতে ভিকটিমের বৃদ্ধ দাদি ছিলেন এবং কিশোরী তার সঙ্গেই রাতে ঘুমাতেন।
এ ঘটনায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভিকটিম নিজেই পাথরঘাটা থানায় উপস্থিত হয়ে তার পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
What's Your Reaction?