পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামে বাড়ির পাশের ডোবায় ডুবে আবদুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহ ওই গ্রামের মো. শরিফ মিয়ার একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলছিল শিশু আবদুল্লাহ । কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ব্রহ্মপুত্র শাখা নদের ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক মেডিকেল এ্যাসিটেন্ট ও সহকারী মেডিকেল অফিসার ডা. অন্যন্য রায় জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামে বাড়ির পাশের ডোবায় ডুবে আবদুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহ ওই গ্রামের মো. শরিফ মিয়ার একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলছিল শিশু আবদুল্লাহ । কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ব্রহ্মপুত্র শাখা নদের ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক মেডিকেল এ্যাসিটেন্ট ও সহকারী মেডিকেল অফিসার ডা. অন্যন্য রায় জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow