পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মাইলমারি সরদারপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।  নিহত শিশুরা হলো, মাইলমারি সরদারপাড়ার ভ্যানচালক আকাশের ছেলে ইউসুফ (৪) এবং একই এলাকার আব্বাস আলীর ছেলে আদিব (৩)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আদিব ও ইউসুফ একসঙ্গে বাড়ির পাশে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে তারা সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের ধারে চলে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহাম্মেদ পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান, বাড়ির পাশেই অরক্ষিত পুকুর থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। তারা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, প্রাথমিকভাবে

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মাইলমারি সরদারপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।  নিহত শিশুরা হলো, মাইলমারি সরদারপাড়ার ভ্যানচালক আকাশের ছেলে ইউসুফ (৪) এবং একই এলাকার আব্বাস আলীর ছেলে আদিব (৩)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আদিব ও ইউসুফ একসঙ্গে বাড়ির পাশে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে তারা সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের ধারে চলে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহাম্মেদ পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান, বাড়ির পাশেই অরক্ষিত পুকুর থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। তারা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত অব্যাহত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow