পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আলী (৪) ও অলি (৪) নামে যমজ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুনসী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার ঘিলাতলা এলাকার তারা মিয়ার ছেলে। তারা জিরুইন এলাকার দুগ্ধ ব্যবসায়ী বাবুল মিয়ার নাতি। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আলী ও অলি বাড়ির আঙিনায় খেলা করছিল। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির অদূরে ধানক্ষেতের মাঝে খনন করা একটি অগভীর ডোবায় দুই ভাইকে ভাসতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। সাহেবাবাদ ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। অসাবধানতাবশত পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ঘ

পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আলী (৪) ও অলি (৪) নামে যমজ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুনসী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার ঘিলাতলা এলাকার তারা মিয়ার ছেলে। তারা জিরুইন এলাকার দুগ্ধ ব্যবসায়ী বাবুল মিয়ার নাতি। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আলী ও অলি বাড়ির আঙিনায় খেলা করছিল। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির অদূরে ধানক্ষেতের মাঝে খনন করা একটি অগভীর ডোবায় দুই ভাইকে ভাসতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। সাহেবাবাদ ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। অসাবধানতাবশত পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশকে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবে তথ্য পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow