পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
চট্টগ্রামের বোয়ালখালীতে নির্মাণাধীন পাকাঘরে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোমদণ্ডী পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ সোলাইমান (৩২) ওই এলাকার অলি বিশ্বাস বাড়ির শামসুল আলমের ছেলে। আরও পড়ুন রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শ্বশুর-পুত্রবধূর তার মা রোকেয়া বেগম জানান, সকালে সোলাইমান তার ভাইয়ের নির্মাণাধীন পাকাঘরের কাজের জন্য পানির লাইন দিতে গিয়েছিলেন। এসময় মোটর চালুকালে বৈদ্যুতিক তার জড়িয়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা ভৌমিক বলেন, সকাল পৌনে ৯টার দিকে সোলাইমানকে মৃত ঘোষণা করা হয়। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। এমডিআইএইচ/একিউএফ
চট্টগ্রামের বোয়ালখালীতে নির্মাণাধীন পাকাঘরে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোমদণ্ডী পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ সোলাইমান (৩২) ওই এলাকার অলি বিশ্বাস বাড়ির শামসুল আলমের ছেলে।
তার মা রোকেয়া বেগম জানান, সকালে সোলাইমান তার ভাইয়ের নির্মাণাধীন পাকাঘরের কাজের জন্য পানির লাইন দিতে গিয়েছিলেন। এসময় মোটর চালুকালে বৈদ্যুতিক তার জড়িয়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা ভৌমিক বলেন, সকাল পৌনে ৯টার দিকে সোলাইমানকে মৃত ঘোষণা করা হয়। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
এমডিআইএইচ/একিউএফ
What's Your Reaction?
