পান্তায় ইলিশের বদলে পাঙাশ-কোরাল, প্রশংসায় ভাসছেন ইউএনও
বাংলা নববর্ষ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে পান্তা ভাতের সঙ্গে ইলিশের পরিবর্তে পরিবেশন করা হয়েছে কোরাল ও পাঙাশ মাছ। ব্যতিক্রমী এ উদ্যোগের অনেকে প্রশংসা করছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপজেলা চত্বর থেকে ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস পর্যন্ত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানের অংশ হিসেবে ঐতিহ্যবাহী পান্তা ভাত পরিবেশন করা হলেও ইলিশের পরিবর্তে দেওয়া হয় কোরাল ও পাঙাশ মাছ। উপজেলা পরিষদের পুকুরে জাল ফেলে ধরা বড় আকারের মাছ দিয়েই এ আয়োজন করা হয়। পাশাপাশি বাজার থেকেও কিছু মাছ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই আমরা পহেলা বৈশাখ উদযাপন করেছি। সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।’
বাংলা নববর্ষ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে পান্তা ভাতের সঙ্গে ইলিশের পরিবর্তে পরিবেশন করা হয়েছে কোরাল ও পাঙাশ মাছ। ব্যতিক্রমী এ উদ্যোগের অনেকে প্রশংসা করছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
পরে উপজেলা চত্বর থেকে ইন্দুরকানী সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস পর্যন্ত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ঐতিহ্যবাহী পান্তা ভাত পরিবেশন করা হলেও ইলিশের পরিবর্তে দেওয়া হয় কোরাল ও পাঙাশ মাছ। উপজেলা পরিষদের পুকুরে জাল ফেলে ধরা বড় আকারের মাছ দিয়েই এ আয়োজন করা হয়। পাশাপাশি বাজার থেকেও কিছু মাছ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই আমরা পহেলা বৈশাখ উদযাপন করেছি। সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।’
ইলিশের পরিবর্তে কোরাল-পাঙাশ পরিবেশনের কারণ জানতে চাইলে তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নদী ও সাগরে মাছ ধরা সাময়িকভাবে বন্ধ থাকায় ইলিশের সরবরাহ নেই। তাই স্থানীয়ভাবে পাওয়া মাছ দিয়েই এ আয়োজন করা হয়েছে।
মো. তরিকুল ইসলাম/এসআর/এমএস
What's Your Reaction?