পাবনায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

পাবনার আটঘরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়। বুধবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে আটঘরিয়া থানাধীন দেবোত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- আটঘরিয়া উপজেলার কন্দর্পপুর গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. শরীফুল ইসলাম সাগর (২২), চক ধলেশ্বর গ্রামের মো. গোলাম সোরয়ারের ছেলে মো. সোহানুর রহমান শাকিব (২২), কন্দর্পপুর গ্রামের মো. জালাল হোসেনের ছেলে মো. শান্ত হোসেন (২৫), দেবত্তর গ্রামের মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে মো. আসাদুল ইসলাম (৩২) ও হাপানিয়া গ্রামের আল হাজ মো. ইসকান্দার আলী প্রমানিকের ছেলে মো. শরীফুল ইসলাম (৩৬)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে জব্দ হওয়া মোবাইল ফোনগুলো পরীক্ষা করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটে সক্রিয় আইডি এবং বিপুল পরিমাণ অর্থ

পাবনায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

পাবনার আটঘরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়।

বুধবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।

এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে আটঘরিয়া থানাধীন দেবোত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- আটঘরিয়া উপজেলার কন্দর্পপুর গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. শরীফুল ইসলাম সাগর (২২), চক ধলেশ্বর গ্রামের মো. গোলাম সোরয়ারের ছেলে মো. সোহানুর রহমান শাকিব (২২), কন্দর্পপুর গ্রামের মো. জালাল হোসেনের ছেলে মো. শান্ত হোসেন (২৫), দেবত্তর গ্রামের মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে মো. আসাদুল ইসলাম (৩২) ও হাপানিয়া গ্রামের আল হাজ মো. ইসকান্দার আলী প্রমানিকের ছেলে মো. শরীফুল ইসলাম (৩৬)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে জব্দ হওয়া মোবাইল ফোনগুলো পরীক্ষা করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটে সক্রিয় আইডি এবং বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত পাওয়া গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রাশিদুল ইসলাম জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দীর্ঘদিন ধরে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। তারা এলাকায় জুয়ার আইডি খুলে দেওয়া এবং বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow